ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

যুদ্ধের কারণে জ্বালানি কিনতে হিমশিম
আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গতকাল রাতে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার।

আজ শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে বলেছেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।”

পাকিস্তানে জ্বালানির দাম বৃদ্ধি

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।

পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, “আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতিলিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (১ দশমিক ৬৪ ডলার) বিক্রি হবে। যা শুক্রবার থেকেই কার্যকর।”

“অপরদিকে ডিজেলের ক্ষেত্রে, যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ডিজলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (১ দশমিক ৮৬ ডলার)।”

পাকিস্তানের মন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে। কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান

আমার বার্তা/জেএইচ

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে এক রাতের ব্যবধানে পাকিস্তানে জ্বালানির দাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার