ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১১:০৪

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এর যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও যাত্রীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে যাত্রীর বয়স আনুমানিক ৫৫ বছর।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, যাত্রী ও রিকশাচালক ফিরোজ আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথে বেপরোয়া গতির একটি ট্রাক চলছিল। এর অল্প কিছুক্ষণ পরই একটি অটোরিকশার ওপর দিয়ে উঠিয়ে দেয় একটি ট্রাক। সঙ্গে সঙ্গে ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার এবং ট্রাকচালককে আটক করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশাচালকের পরিচয় জানা গেলেও যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই আরোহীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়।

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল সুগম করতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা কাঁচাবাজার পর্যন্ত এলাকায়

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কোতোয়ালি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৩

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

ইরান যুদ্ধে মধ্যস্থতায় সক্রিয় পাকিস্তান, কোণঠাসা ভারত?