ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামের চেয়েও দক্ষভাবে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৪:৪১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম মোকাবিলার চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে চায় সরকার। এজন্য সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন কার্যক্রম এবং চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণ রাখতে হবে। এসব রোগীর কাছ থেকে চিকিৎসকদের ভিজিট ফি নেয়া হবে না; শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, ব্রাজিল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে ডেঙ্গুর ভ্যাকসিন ব্যবহৃত হলেও এটি এখনো বিশ্বব্যাপী সর্বজনীনভাবে অনুমোদিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত হলে ভবিষ্যতে ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সরকার বিবেচনা করবে। তবে আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে না।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, এ পর্যন্ত চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সরকার চেষ্টা করছে যেন ডেঙ্গু সংক্রমণ শূন্যের কোঠায় রাখা যায়। এজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম, ওষুধ ছিটানো এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মশকনিধন কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ভারত থেকে আমদানি করা হয় এবং পরীক্ষাগারে এর মান যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে স্প্রে কার্যক্রমে অনিয়মের অভিযোগ রয়েছে, যেখানে ওষুধের সঙ্গে কেরোসিন মেশানো হয়। বিষয়টি সিটি করপোরেশন তদারকি করছে।

তিনি আরও বলেন, সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। তাই করপোরেট সেক্টরসহ সবাইকে নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। করোনা ও হামের মতো ডেঙ্গুর বিরুদ্ধেও সম্মিলিতভাবে লড়াই করতে হবে।

সভায় ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, আলোচনায় সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংসে সারা দেশে সমন্বিত কার্যক্রম চালানো হবে। হাসপাতালগুলোকে পর্যাপ্ত ফ্লুইড ও স্যালাইনের মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিন দিনের মধ্যে মজুত পরিস্থিতির হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তবে এসময়ে নিশ্চিত

এলার্জি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে গরু-মহিষের মাংস কতটুকু খাবেন

ঈদ উৎসবে অনেকেরই মনের প্রবল ইচ্ছা বেশি করে মাংস খাওয়া। অনেকেই আছেন যারা নিয়ন্ত্রণহীনভাবে অনেক

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

পায়ুপথের রুগ গুলো কী: পায়ুপথ বা টয়লেটের রাস্তার প্রধান রোগগুলোর মধ্যে পাইলস (অর্শ), অ্যানাল ফিসার (গেজ

দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধের উপায়

বর্তমান সময়ে ব্যক্তিগত গাড়ি, অফিস যাতায়াত, পেশাগত ড্রাইভিং কিংবা দীর্ঘ ভ্রমণের কারণে অনেক মানুষকে দীর্ঘ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই

রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ: অর্থমন্ত্রী

ধামরাইয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, গার্ড অব অনার প্রদান

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

খোঁজ রাখেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলে, ঘরে মায়ের পচা-গলা মরদেহ

পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নয়, তার স্ত্রী ঋণ খেলাপি: বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ দাম বৃদ্ধির আদেশ কাল, বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ

অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজের আগে হৃদয়-তামিমের ব্যাটে সেঞ্চুরি

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

গ্রাহকদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার সুযোগ নেই: অধ্যাপক নুরুন্নবী

এআই-কে ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে প্রতারণা, যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড

হামের চেয়েও দক্ষভাবে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: মন্ত্রী

কতবার কইছি বইন দরজাটা খুল, সে খুলে নাই: আদালতে রামিসার মা

আমের আঁটিতে দেখা গেল ‘ট্রাম্প,

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় লোমহর্ষক বর্ণনা দিলেন বাবা-মা