ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ০৯:১২

উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে ৩টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও জানান, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ যেতে চাওয়া নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

আইএলও’র সম্মেলনে সহ-সভাপতির পদে বাংলাদেশ

জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

পুশ ইন কোনোভাবেই মানবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের দিকে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে কাউকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নগরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই চট্টগ্রাম সিটি

আবারও সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই অবকাঠামো গড়তে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এ প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন আসল বিপদ তাদের

যুক্তরাষ্ট্রের আইওয়াতে পারিবারিক বিরোধে বন্দুক হামলায় ৭ জন নিহত

আইএলও’র সম্মেলনে সহ-সভাপতির পদে বাংলাদেশ

দেশের ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, জ্যৈষ্ঠের খরতাপ আর কত দিন

পুশ ইন কোনোভাবেই মানবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে অনলাইনে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

আবারও সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট, কথা চলছে বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে