ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

স্টান্টের সময় দুর্ঘটনা, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন জেসমিন

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১১:৩৯

ভারতীয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিং চলাকালে এক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। পানিতে একটি কঠিন স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার পর তিনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ফোরাম’-এর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রকাশ পাওয়া শোয়ের একটি প্রমোতে জেসমিনকে একটি কঠিন ওয়াটার স্টান্ট করতে দেখা যায়। শুটিং চলাকালে পানিতে পড়ে যান এই অভিনেত্রী। স্টান্ট শেষ হলেও জেসমিন তাৎক্ষণিকভাবে আগের কোনো ঘটনাই মনে করতে পারছিলেন না।

ঘটনাটির পরপরই সেটে থাকা নিরাপত্তারক্ষী ও অন্য কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েক ঘণ্টা বেশ চাপের মধ্য দিয়ে কাটে। তবে স্মৃতিশক্তি হারানোর এই বিষয়টি সাময়িক ছিল এবং অল্প সময়ের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শোয়ের সঙ্গে যুক্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কঠিন পরিস্থিতিতে জেসমিন অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড মেনে শুটিংয়ের দাবি করা হলেও ‘খতরোঁ কে খিলাড়ি’র সেটে জখম হওয়ার ঘটনা নতুন নয়। এর কিছুদিন আগেই অপর প্রতিযোগী গৌরব খান্না পিঠের চোটের দাগ প্রকাশ্যে এনে শোয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার জেসমিনের এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। স্টান্টের সময় ঠিক কী ঘটেছিল, তা দেখতে দর্শকদের আগামী সপ্তাহের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।

থাইল্যান্ডের সাদিয়া আয়মানের বাঁধভাঙা আনন্দ

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব

অপু অভিনীত ‘শিকার’ সিনেমায় পশ্চিমবঙ্গের তিন অভিনেতা

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন

জীবন থেকে পাওয়া চার শিক্ষার কথা জানালেন জোভান

ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয় দিয়ে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম