ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৮:৫৫
চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুকে একই ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, কেয়া পায়েলকে আলিঙ্গন করে আছেন শুভ। আর ক্যাপশনে লেখা- ‘হ্যাপিলি ম্যারিড’ উইথ কেয়া পায়েল।

পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জাগে, তবে কি সত্যিই বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? অনেকেই বিষয়টিকে সত্যি ভেবে শুভেচ্ছাও জানিয়েছেন। আবার কেউ কেউ ধারণা করেন, ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর শুভ নতুন করে সংসার শুরু করতেই পারেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের খবরটি সত্য নয়। এটি মূলত একটি নতুন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। দর্শকদের আগ্রহ তৈরি করতেই এমন ব্যতিক্রমী প্রচারণার কৌশল নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘হ্যাপিলি ম্যারিড’ নামের একটি নতুন ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম। এরই মধ্যে এর শুটিং শুরু হয়েছে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ছবিয়াল।

এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ব্যানারে নির্মিত হচ্ছে। অসম সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। নির্মাতাদের দাবি, গল্পে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা ও বাস্তব জীবনের নানা দিক তুলে ধরা হবে।

তবে প্রচারণার এই কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখলেও, অনেকে আবার সমালোচনা করেছেন। তাদের মতে, দর্শকদের বিভ্রান্ত করে প্রচারণা চালানো উচিত নয়। কেউ কেউ একে ‘সস্তা প্রচারণা’ বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, চরকি ২০২৩ সালে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণা দেয়। ভালোবাসাকে কেন্দ্র করে ১২ জন নির্মাতার ১২টি মৌলিক গল্প নিয়ে শুরু হয় এই উদ্যোগ। এরই মধ্যে প্রকল্পের আওতায় মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

এদিকে, আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মে। দর্শকপ্রিয় সেই কাজের পর এবার ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। তবে বাস্তবে নয়, আপাতত পর্দার গল্পেই জুটি হচ্ছেন শুভ ও কেয়া পায়েল।

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

সম্পর্কের গল্পে ফের বাজিমাৎ। ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান

অতীত জীবনে প্রতারণার বিষয় অস্বীকার করলেন প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের অতীত জীবনের এক

মুক্তির আগেই ঝড় তুলেছে ‘হোপ’, আগাম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘হোপ’ মুক্তির আগেই দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আজ

কেউ আমাকে খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি: শবনম ফারিয়া

অভিনয় জীবনের ১৪ বছরে কখনো কোনো খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন ছোট পর্দার অভিনেত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে চাই

বদলে গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো ফরম্যাট

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ৯ নিহত, ১৭৩ পুশইন: এইচআরএসএস

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান

দেশে ১৫ বছরে রেলপথে দুর্ঘটনা ১৩৩৪টি: সংসদে রেলপথ মন্ত্রী

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১: স্বাস্থ্য অধিদপ্তর

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২: স্বাস্থ্য অধিদপ্তর

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ারবাস কেনার আবদার নিয়ে বিমান মন্ত্রণালয়ে প্রভাবশালী রাষ্ট্রদূতরা

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার

আন্তর্জাতিক মানের পর্যটন গড়ে তুলতে সরকারের বড় উদ্যোগ