ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা এতটা খারাপ খেলেনি, মানুষ যতটা বলে: স্কালোনি

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১১:২১

তৃতীয় স্থান এক পাশে সরিয়ে রাখলে বিশ্বকাপে ম্যাচ বাকি দুটি। দল টিকে আছে তিনটি। এই তিন দলের একটি আর্জেন্টিনা। ২০২২-এর চ্যাম্পিয়নরা এবার যদি শিরোপা ধরে রাখতে না–ও পারে, তবু এ পর্যন্ত আসাকে খাটো করে দেখার সুযোগ নেই।

তবে সেমিফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলা অনেক সমর্থকের মন ভরাতে পারেনি। তাঁরা মনে করছেন, আর্জেন্টিনা মাঠে সেরাটা দিতে পারছে না। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ‘খারাপ খেলা’র ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, মানুষ যেমনটা মনে করছে, তার চেয়ে ভালো খেলেছে তাঁর দল।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জে’–তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে বিদায় করে দলটি এখন সেমিফাইনালে। এর মধ্যে শেষ বত্রিশে কেপ ভার্দে ও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল। এমনকি শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়েও ছিল দলটি। আর্জেন্টিনার খেলা নিয়ে সমর্থকদের অতৃপ্তি এ কারণেই।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে আটলান্টায় সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ যতটা খারাপ বলছে, দল ততটা খারাপ খেলছে না। এ পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা নিশ্চয়ই মাঠে সঠিক কিছু করেছি।’ দল সেরা ফর্মে নেই—এমন ধারণার জবাবে তিনি যোগ করেন, ‘আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। তারা দলকে তিনটি শিরোপা এবং এখন আরেকটি সেমিফাইনালে নিয়ে এসেছে। আমরা লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে আছি এবং সেখানে পৌঁছাতে নিজেদের সবটুকু উজাড় করে দেব।’

আর্জেন্টিনা সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে ২০২২ সালে। পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে মহাদেশীয় শিরোপা কোপা আমেরিকাও জিতেছে তারা।

দলের খেলার কৌশল নিয়ে স্কালোনি বলেন, ‘আমি যেভাবে চেয়েছিলাম, দল ঠিক সেভাবে খেলছে কি না, তা নিয়ে ভাবি না। কারণ, দেড় মাস আগে যেকোনো উপায়ে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলে লুফে নিতাম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কোনো অভিযোগ নেই।’

আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই নিয়ে যে রাজনৈতিক উত্তাপ, তা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে। এসেছে ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধের প্রসঙ্গ। স্কালোনি অবশ্য জানিয়েছেন, দল শুধু খেলার মাঠেই মনোযোগ দেবে। দুই দেশের রাজনৈতিক ইতিহাসকে তারা খেলার সঙ্গে মেশাবে না, ‘বাস্তবতা হলো এটি একটি ফুটবল ম্যাচ মাত্র। সেটি আমাদের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায় ছিল। এখন আমাদের কিছু করার নেই, এটাই বাস্তবতা।’

আজ রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সেরাদের তালিকায় ১৩ নম্বরে মেসি, দ্বিতীয় হ্যারি কেইন

চলতি বিশ্বকাপে দুইবার পেনাল্টি নিয়ে দুবারই ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। সেই ব্যর্থতার প্রভাব পড়েছে তার

নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ম্যাচের আগে যে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল, তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। নির্বিষ ফ্রান্সকে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

বিশ্বকাপে টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করলেন কিলিয়ান এমবাপে। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে

হার মেনে নিয়েও রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে স্তব্ধ ফ্রান্স শিবির। ম্যাচ শেষের পর ফরাসি ডাগআউটের সেই হতাশা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা শেষে লংমার্চ ঘিরে সায়েন্স ল্যাবে কড়া পুলিশি অবস্থান

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছাড়বে

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেপ্তার, কী ঘটেছিল

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ডোনাল্ড ট্রাম্প

মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে পাহাড়ের কোন মানুষ ত্রাণ সহায়তার বাহিরে থাকবেনা: প্রতিমন্ত্রী

১৭ ও ১৮ জুলাই দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সেরাদের তালিকায় ১৩ নম্বরে মেসি, দ্বিতীয় হ্যারি কেইন

নির্বিষ ফ্রান্সকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

হার মেনে নিয়েও রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্স কোচ