ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: জয়া

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ঘরোয়া লুকে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করতে। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছে।

ভিডিওর ক্যাপশনে জয়া তার সেই ভালোলাগার কথা জানিয়ে লেখেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’

অভিনেত্রীর মতে, জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে জয়া লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা এই সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।

আমার বার্তা/এমই

মদকাণ্ড উড়িয়ে দিয়ে আইনি পথে মেহজাবীন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটকের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি

টালিউড অভিনেত্রী পায়েলের ভবনে আগুন

কলকাতার টালিগঞ্জে অবস্থিত বহুতল আবাসন আরবানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) হঠাৎই আবাসনটির চতুর্থ

অফ-স্ক্রিনে আমাদের রসায়ন খুব চমৎকার: কেয়া পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত

আমাকে টার্গেট করা হচ্ছে: মেহজাবীন

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে: স্থানীয় সরকারমন্ত্রী

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা