ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

‘থার্সডে নাইট’: বন্ধুতা, রহস্য আর তদন্তের টানটান উত্তেজনা এখন চরকিতে

মোঃ আবু সাঈদ
২৫ নভেম্বর ২০২৫, ১৩:০০

সপ্তাহের শেষভাগের ক্লান্তি কাটাতে অনেকেই বৃহস্পতিবার রাতকে বেছে নেন একটু আড্ডা-ফুর্তির জন্য। ঠিক এমনই এক সন্ধ্যায় কয়েক বন্ধুর নিরুদ্বেগ জমায়েত পরিণত হয় অদ্ভুত এক ঘটনার সূত্রপাত হিসেবে-আর সেই রহস্যময় অভিজ্ঞতাই রূপ নিয়েছে চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’-এ।

কনটেন্টটি প্রকাশ পাচ্ছে ২৬ নভেম্বর রাত ১২টার পর (২৭ নভেম্বর)।

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ

ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার এই কাজটি নির্মাণ করেছেন পরিচালক জাহিদ প্রীতম। তিনি জানান, দেশের এক বাস্তব অপরাধঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গল্পটি নির্মাণ করেছেন। একই ঘটনার ভিন্ন ভিন্ন চোখে দেখা-এই ধারণা থেকেই তিনি ব্যবহার করেছেন ‘রশোমন ইফেক্ট’। তার ভাষায়, “দর্শকরাই এখানে শেষ সিদ্ধান্ত দেবেন। আমরা কেবল দেখানোর চেষ্টা করেছি-একটি ঘটনা কতভাবে ব্যাখ্যা হতে পারে।”

গল্পে স্মৃতি হারানো আর পুলিশের খুঁজে ফেরা সময়

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে-বন্ধুদের পার্টি, একটি নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলা এবং সেই সময়কে নতুন করে খুঁজে বের করার পুলিশের প্রচেষ্টা। গল্পের কেন্দ্র চরিত্র তানজিয়া জামান মিথিলা, আর তাকে ঘিরে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার সূত্রই তদন্তকে এগিয়ে নেয়। পুলিশের ভূমিকায় আছেন সামিরা খান মাহি। আরও অভিনয় করেছেন-সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল সহ অনেকে।

শিল্পীদের অভিজ্ঞতা

সামিরা খান মাহি জানান, মিথিলার প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। অন্যদিকে রেহান বলেন, “জাহিদ প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা অনেকদিনের তার ভাবনা-ধারণার প্রতি বিশ্বাস থেকেই কাজটি করেছি।”

অভিনেতা সৌম্য জ্যোতি মনে করেন, এই ফ্ল্যাশ ফিকশন তার প্রতি দর্শকের আগের প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, “উৎসব সিনেমার পর যে বিশ্বাস তৈরি হয়েছে, এই কাজেও সেটা বজায় থাকবে।”

নির্মাণ ভাবনা ও ঘরানা

রোমান্টিক কনটেন্ট নির্মাণে পরিচিত জাহিদ প্রীতম জানান, বাজারে থ্রিলারের ভিড় থাকলেও রহস্য-জঁনার প্রতি তার ব্যক্তিগত টান বরাবরের। তাই পর্যাপ্ত গবেষণা করে তিনি আত্মবিশ্বাস পেয়েছেন ‘থার্সডে নাইট’ তৈরিতে। চরকির সঙ্গে কাজ করাকে তিনি দেখেন ভিন্নধর্মী গল্প বলার সুযোগ হিসেবে।

ফ্ল্যাশ ফিকশনের বৈশিষ্ট্য

চরকি ও আলফা-আই এর যৌথ প্রযোজনার এই কনটেন্টটি ‘চরকি অরিজিনাল’ নয় বলে নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। ফ্ল্যাশ ফিকশন সাধারণত জীবনের ছোট অথচ প্রভাবশালী মুহূর্তগুলোকে সিনেম্যাটিক ভাষায় তুলে ধরে। পরিধিতে সংক্ষিপ্ত হলেও এর প্রভাব দর্শকের মনে দীর্ঘস্থায়ী হয়।

আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না: বাঁধন

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল

শাড়িতে রেট্রো লুকে মারিয়া শান্তর বাজিমাত

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী

রাহুলের মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ টালিউড

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথ-সাউথ সহযোগিতায় মরক্কোর অঙ্গীকার পুনর্ব্যক্ত ওএসিপিএস- এ নাসের বোরিতা

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চোরাচালান পণ্য জব্দ

১৭ বছরে সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু