ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চোরাচালান পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
৩১ মার্চ ২০২৬, ১৯:৩৮

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বর) তল্লাশী করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমার বার্তা/মো. আজিবর রহমান/এমই

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নে এক তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ-এটি আত্মহত্যা

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক

ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ ১০ ধরনের টিকার টাকা পরিষোধ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে চোরাচালান পণ্য জব্দ

১৭ বছরে সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত রমজান কাদিরভের অনুগত বাহিনী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ‘বিপুল অর্থের চুক্তি’: দ্বিগুণ রিটার্ন প্রতিশ্রুতিতে উঠছে গুরুতর প্রশ্ন

নবীনগরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী কে এনে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী