ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ডুয়া লিপা

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৫, ১৪:৫৭
বিয়ের সিদ্ধান্ত নিলেন ডুয়া লিপা। ছবি: সংগৃহীত

নিজের প্রেমজীবন নিয়ে নানা জল্পনা তৈরি করেছিলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই শিল্পী! তার বাগদান নিয়ে ভক্তদের একটা মাত্র প্রশ্নের উত্তর দিলেন গায়িকা নিজেই। জানালেন, অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গেই বাগদান সেরে নিয়েছেন ডুয়া লিপা।

ক্যালাম টার্নার একজন ব্রিটিশ অভিনেতা; তার সঙ্গে ডুয়া লিপার সম্পর্ক ওপেন সিক্রেট। গত বছরের শেষের দিকে ডুয়া লিপার হাতে আংটি দেখে চাউর হয় নানা গুঞ্জন। ভক্তদের মুখে মুখে তৈরি হয় একটিই প্রশ্ন- তবে কি ক্যালাম টার্নারকেই বিয়ে করছেন ডুয়া লিপা?

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে স্পষ্ট জবাব দেন এই ব্রিটিশ গায়িকা। তার কথায়, 'হ্যাঁ, আমরা এনগেজড, আর ব্যাপারটি খুব এক্সাইটিং! একসঙ্গে বুড়ো হওয়ার সিদ্ধান্ত, জীবনটা একসঙ্গে দেখা আর সারা জীবন সেরা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত অবশ্যই বিশেষ কিছু।'

সেই সাক্ষাতকারেই ডুয়া লিপা জানান, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। অর্থাৎ ডুয়া লিপার ওয়ার্ল্ড ট্যুর শেষ করেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানালেও কোনো দিনক্ষণ ঠিক করেননি। এছাড়াও বাগদান কবে সেরেছেন, তা নিয়েও কিছু বলেননি এই শিল্পী।

৩৫ বছর বয়সী অভিনেতা টার্নারের সঙ্গে ২৯ বছরের ডুয়া লিপার সম্পর্কের বয়স দেড় বছর। ফ্যান্টাস্টিক বিস্টস এবং মাস্টার্স অফ দ্য এয়ার চলচ্চিত্র দিয়ে পরিচিতি পান ক্যালাম টার্নার। -- সূত্র : বিবিসি

আমার বার্তা/এমই

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন