ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার ছুটির তালিকার সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিষ্ঠানভেদে টানা ছুটির সময় দাঁড়াচ্ছে ১০ থেকে ১৬ দিন পর্যন্ত। তবে ছুটির সময়সূচি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে।

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধও যুক্ত হবে। ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটি থাকলে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের বিরতি পাওয়ার সুযোগ রয়েছে।

তবে এই সূচিতে পরিবর্তন আসতে পারে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

কলেজের ক্ষেত্রে ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই হিসাবের বাইরে।

ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির পর ১৮ থেকে ২৯ অক্টোবরের নির্ধারিত ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও পূজায় ছুটি থাকছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির চিত্র আলাদা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।

এ কারণে দুর্গাপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। একইভাবে ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কতদিন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।

নতুন নির্দেশনা এলো সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য 

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মোট তেরোটি ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

সেবক সংগঠন কর্তৃক জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম

দেশ ও মানুষের কল্যাণে, সড়ক দুর্ঘটনা ও যানজটমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে পড়েছে গণপূর্তের চেইন অব কমান্ড, প্রকৌশলীদের মাঝে চরম অসন্তোষ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

এক দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি

আগামী বিশ্বে নতুন নিয়মাবলী তৈরি করতে হবে: বরিস তাদিচ

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৫ম দফায় আটক ৩৬৩

৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল

শিশুদের প্রতি মহানবীর (সা.) ভালোবাসা ও মমতা

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল