ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৫ম দফায় আটক ৩৬৩

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম দফায় অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হলো।

শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত সারা জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযান চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। পঞ্চম দফায় অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ৩৬৩ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান প্রতিনিয়ত চলবে।

এর আগে ৪ দফায় ১ হাজার ৬শ ৭২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাদের অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাকিদের মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবারের অভিযানে কিশোর গ্যাংয়ের ‘রতন গ্রুপ’-এর প্রধান মো. রতনকে গেপ্তার করা হয়েছে। ২০২২ সালে কুমিল্লা মিশনারী স্কুলের সামনে রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নামের একজনের মৃত্যু হয়। রতন গ্রুপের প্রধান মো. রতন ওই হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালানটি শনিবার (৩ অক্টোবর) দুপুরে পাবনার

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

দিনাজপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানিক হোসেন। দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করছেন,

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গোদারপাড় এলাকায় চরম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি

আগামী বিশ্বে নতুন নিয়মাবলী তৈরি করতে হবে: বরিস তাদিচ

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৫ম দফায় আটক ৩৬৩

৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল

শিশুদের প্রতি মহানবীর (সা.) ভালোবাসা ও মমতা

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি

বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

ইয়েমেনে সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য: প্রধানমন্ত্রী

হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব, পাশে ৩ দেশ

শনিবারের খবরের আয়নায় ন্যায্যতার প্রশ্ন

ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', বায়ুদূষণে শীর্ষে লাহোর