ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য, চবি ও নোবিপ্রবিতে রদবদল

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:৪১

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্যদের পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত সবার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা আদেশে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. সফিকুল ইসলাম। তিনি চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে চবির উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে। এর আগে চবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল বিভাগে যোগদানের অনুমতি দেয় সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই ফার্মেসী বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্বরত। এর আগে নোবিপ্রবির প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্র. মোহাম্মদ রেজুয়ানুল হককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন এবং তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে জনস্বার্থে জারিকরা এই আদেশ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় বাতিল করার ক্ষমতা রাখেন বলেও জানানো হয়েছে।

আমার বার্তা /জেএইচ

শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী

উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

দেশের শিক্ষাব্যবস্থাকে সনদ নির্ভরতার পরিবর্তে দক্ষতা ও কর্মমুখী করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বাজেটে শুল্ক-কর হ্রাসে যেসব পণ্যের দাম কমতে পারে

জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৪৪৩২ টাকা

আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘের সতর্কতা

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি