ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাপ কমাতে অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৩:০৪

২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব মুন্না রানী বিশ্বাসের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। তাছাড়া, একজন শিক্ষার্থী সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং পরবর্তীতে নবম শ্রেণিতে উঠে এসএসসি পরীক্ষার অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন করে থাকে। এই অবস্থায় মধ্যবর্তী সময়ে অর্থাৎ অষ্টম শ্রেণিতে পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও অ্যাকাডেমিক চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি অভিভাবকদের মনেও বিরূপ প্রভাব বা উদ্বেগের তৈরি করতে পারে।

এসব বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের চাপমুক্ত রাখতে এবং অভিভাবকদের স্বস্তির স্বার্থে সব শিক্ষা বোর্ডের অধীনে চলমান ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত/বন্ধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ইতোমধ্যেই এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ড এবং ১০টি সরকারি কলেজে

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিতে মায়েদের

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ইসলামি প্রজাতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা, সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

সুপ্রিম কোর্ট স্বাধীন সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক-ব্যক্তিগত তথ্য নিচ্ছে পুলিশ

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, গরমে ভোগান্তি

চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান: দাবি আইনজীবীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত

সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন 

পেসারদের মধ্যে 'হেলদি কম্পিটিশন' এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে

চাপ কমাতে অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়

দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়ে নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

তিন দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম