ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
২০ মে ২০২৬, ২১:২১

দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোগে সংগঠনটির ওয়েবসাইটের শুভ উদ্বোধন এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে ৩ দিনব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলার আয়োজন করা হয়েছিল ।রবি থেকে মঙ্গলবার (১৭,১৯ মে) রাজধানীর রামপুরার ব্লু অলিভ চাইনিজ রেস্টুরেন্টে মেলার ৩ দিনব্যাপী দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে সকাল ১০টায় কার্যক্রম শুরু হয় ১ম দিনে বিকেলে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে মেলা এবং সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন চিত্রনায়ক ডিএ তায়েব, চিত্রনায়ক জয় ,নারী উদ্যোক্তা রোমানা নীড় ,মেলার ২য় দিন ইকবাল বাহার জাহিদ , ইনফ্লুয়েসার বারিশা হক , আফসান মিম, আফরিন ইসলাম,তামান্না নুসরাত নিথি,শেষদিনে ডিএ তায়েব , দেবাশীষ বিশ্বাস, এ্যাড. নার্গিস আহমেদ সেতু ,এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ,চিত্রনায়িকা শিরীন শিলা,গৌতম সাহা,ইনফ্লুয়েসার সাবরিনা ইফোনা ,আবিদুল মহায়মিন সাজিল,কন্টেন্ট ক্রিয়েটর জেকে শান্তর টিম ,নাসরিন জামান মনি, মিম হাসান,সংগঠনের হেড অব ম্যানেজমেন্ট মোঃ নুরউদ্দিন, তানিয়া,সাকিব হাসান আলিফ,নাজমুন নাহার উর্মিসহ দিয়ামনি-ই কমিউনিকেশনের টিম ও অন্যান্য গুণীজন।

সভাপতির বক্তব্যে মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে উন্নত করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনা না করলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উচিত প্রচলিত ব্যবসায়িক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আইডিয়া, উদ্ভাবনী কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগানো। শুধুমাত্র মূলধন থাকলেই সফল উদ্যোক্তা হওয়া যায় না; সঠিক দিকনির্দেশনা, আধুনিক জ্ঞান, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দূরদর্শী পরিকল্পনাই একজন উদ্যোক্তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে।

তিনি জানান, উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে দিয়ামনি-ই কমিউনিকেশন শুরু থেকেই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছে। উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও সমস্যাকে সামনে রেখে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে, যাতে তারা সহজেই নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।

ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি ‘ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প’ নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কর্মশালার মাধ্যমে শত শত উদ্যোক্তাকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা, ব্র্যান্ডিং ও গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মেলায় ২৬ টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। আকর্ষণীয় উপস্থাপন ও ক্রেতাবান্ধব মূল্য নির্ধারণের কারণে সারাদিনই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

মেলায় অর্গানিক খাদ্যপণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী, হস্তশিল্প, পোশাক, মসলা, ঘরোয়া খাবারসহ নানা ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন এলাকার উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বেস্ট সেলার ৩জনকে পুরস্কৃত ও সকল স্টলারদের সার্টিফিকেট প্রদান করা হয়।

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

দুই ভাই-বোনজামাইয়ের মোটরসাইকেল ছিনতাই সাম্রাজ্য, রেহাই পেলেন না পুলিশ সুপারও! মেহরাজ রাব্বি ।। রাজধানী ঢাকার রাস্তায়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে)

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক কারখানার

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!

সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবি বাবদ ৬ লাখ টাকা পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’

শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়

বাংলাদেশের ডেইরী ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে বিনিয়োগের আহ্বান

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিমানের ডিএমডি মঈন উদ্দিনের কাঁধে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব

এশিয়ান হাইওয়েতে চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

হাটে জায়গা না পাওয়ার ভয়ে আগেই গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন