ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

এবার সম্মিলিত ইসলামীর কাছে তুলে দেওয়া হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১৪:০৩

আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় নতুন আরেকটি অগ্রগতি হলো। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে আজ ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ তুলে দেওয়া হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোববার চিঠি দিয়ে বিষয়টি ব্যাংকটিকে অবহিত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হস্তান্তরের মাধ্যমে পাঁচটির মধ্যে মোট তিনটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে। খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিগত সরকারের আমলে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর ফার্স্ট সিকিউরিটি ইসলামীসহ বাকি ব্যাংকগুলো ছিল বিতর্কিত এস আলম গ্রুপের দখলে।

চরম আর্থিক বিপর্যয় ও আমানতকারীদের আস্থা সংকটের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এ পাঁচটি ব্যাংককে একত্রিত করে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো একীভূত হলেও প্রযুক্তিগত সমন্বয় পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। আইটি ব্যবস্থা এক না হওয়া পর্যন্ত পুরনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলেই পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি মুছে গিয়ে একক নামে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' হিসেবে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেওয়ার তাগিদ

দেশের বাজারে আজ আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১

তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত ফেরানোর দাবি

দেশের প্রাইমারি টেক্সটাইল খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের

বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন আর সরাসরি বৈদেশিক মুদ্রা নিয়ে ভাবতে হবে না বাংলাদেশি ভ্রমণকারীদের।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম