ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের ট্রাভেল শিল্পের দূরদর্শী উদ্যোক্তাঃ তাহসিন আরবিদ হোসাইন

হাফিজ রহমানঃ
১৫ জুলাই ২০২৬, ২১:০৪

তারুণ্যের উদ্দামতা নিয়ে যারা দেশের ব্যবসা - বাণিজ্য অঙ্গনে পদচারণা করছেন তাদের অন্যতম তাহসিন আরবিদ হোসাইন। পিতা জনাব ফরহাদ হোসেন স্বপন দেশের পর্যটন ও ট্রাভেল শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ব্যবসায়ীদের একজন। তিনি দেশখ্যাত ট্রাভেল এজেন্ট ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের প্রতিষ্ঠাতা। কৃতী ব্যবসায়ী পিতার সুযোগ্য সন্তান তাহসিন আরবিদ হোসাইনের জন্ম ঢাকার শান্তিনগরে। তাঁর মা হাসনা বেগম একজন সুগৃহীনি।

মেধাবী তরুণ তাহসিন আরবিদ হোসাইন শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

তাহসিন আরবিদ হোসাইন ছোটবেলা থেকেই উদ্যমী ও বুদ্ধিদীপ্ত। পিতা বিশিষ্ট উদ্যোক্তা ফরহাদ হোসেন স্বপন আরবিদকে তিনি খুব কাছ থেকে দেখে লক্ষ্য করেছেন এবং ভেবেছেন পড়াশোনা শেষে পিতার ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। ফলে লোভনীয় চাকরির অফার থাকলেও তিনি নিজেদের ব্যবসায় আত্মনিয়োগ করেন। ইতোমধ্যে তিনি ট্রাভেল ট্রেডে ১০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তা কাজে লাগিয়ে নিজেদের ট্রাভেল ব্যবসাকে সমৃদ্ধ করে চলেছেন।

তাহসিন আরবিদ হোসাইন বর্তমানে ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন। দূরদর্শী উদ্যোক্তা তাহসিন আরবিদ হোসাইন দীর্ঘদিন ধরে ট্রাভেল, এভিয়েশন, ভিসা, কর্পোরেট ট্রাভেল, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দেশের পর্যটন ও ট্রাভেল শিল্পের প্রসারে একজন নিবেদিত উদ্যোক্তা তাহসিন আরবিদ হোসাইন আসন্ন আটাব ২০২৬-২০২৮ নির্বাচনে "আটাব গনতান্ত্রিক ঐক্যজোট" প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্যানেল লিডার চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ ( মাহবুব) এবং মহাসচিব পদে মোহাম্মদ জুমান চৌধুরী। ওনারা এই ট্রেডের বিজ্ঞ ব্যক্তিত্ব। আমি মনে করি, ওনাদের মনোনীত "আটাব গনতান্ত্রিক ঐক্যজোট" শুধু একটি প্যানেল নয় এটি বাংলাদেশের ট্রাভেল শিল্পের সম্মিলিত শক্তি ও কন্ঠস্বর। এই প্যানেল বিজয়ী হলে সদস্যবান্ধব আধুনিক ও জবাবদিহিমূলক আটাব গড়ে তোলা হবে। আটাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, ট্রাভেল এজেন্টদের ব্যবসায়িক অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

স্বপ্নদর্শী তরুণ তাহসিন আরবিদ হোসাইন বলেন, ছোটবেলা থেকেই আমি ট্রাভেল ট্রেডের পরিবেশে বেড়ে উঠেছি। এই সেক্টরের অসংখ্য মানুষের মতো আমিও সৌভাগ্যবান যে, ট্রাভেল শিল্পের একজন বর্ষীয়ান ব্যক্তিত্ব আমার বাবা জনাব ফরহাদ হোসেন স্বপন তিনি সাড়ে তিন দশকেরও বেশী সময় ধরে এই শিল্পে কাজ করছেন। তাঁর পথচলাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমি। তাঁর সততা, তাঁর দূরদর্শিতা এবং ট্রাভেল শিল্পের প্রতি নিঃস্বার্থ কাজ করা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজ তাঁর অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই আমি আটাবে নির্বাচন করছি।

আমার বার্তা/এমই

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা

বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব সৌদি আরবের

বাংলাদেশের বিভিন্ন খাতে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায়

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়লো তেলের দাম

ইরানের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়া

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিক জীবনসঙ্গী হলে কেন বদলে যায় জীবন?

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী