ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজেট ভোক্তাবান্ধব, তবে সুফল নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ক্যাব

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৫:০৫

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ভোক্তাবান্ধব বলে মন্তব্য করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তবে বাজেটের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কি না, তা এর সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে মনে করছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এ মন্তব্য করেন। সংবাদ মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া পাঠান ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর হ্রাস, তামাকজাত পণ্যে কর বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে কর হ্রাস এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে এসব সুবিধার প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কার্যকর তদারকি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এস এম নাজের হোসাইন বলেন, অতীতে অনেক ক্ষেত্রে কর ছাড় ও বিভিন্ন সুবিধা দেওয়া হলেও বাজারে তার প্রতিফলন দেখা যায়নি। তদারকির ঘাটতির কারণে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। তাই ব্যবসায়ীরা সরকারের নীতির বাইরে গিয়ে কৌশলে কোনো সুবিধা নিচ্ছেন কি না, তা নজরদারিতে রাখতে হবে।

কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের জন্য কর সুবিধার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অধিকাংশ মানুষ কর দিতে আগ্রহী হলেও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই কর ব্যবস্থার বাইরে থেকে যান। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ও প্যাকেজভিত্তিক কর কাঠামো চালু করা হলে রাজস্ব আহরণও বাড়বে।

৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য ট্রেন ও মেট্রোরেলসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে শক্তিশালী করবে। তবে বাস্তবে প্রবীণ নাগরিকরা এসব সুবিধা কতটা ভোগ করতে পারবেন, তা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন।

সৌরবিদ্যুৎ খাতে কর অব্যাহতি ও বৈদ্যুতিক যানবাহনের নিবন্ধন ও নবায়নে কর হ্রাসের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতা দূর করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানালেও তিনি বলেন, বরাদ্দের পরিমাণ নয়, বরং কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব থাকলে উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হতে পারে।

তবে বাজেটে কিছু বিষয়ে হতাশার কথাও তুলে ধরে ক্যাব। সংগঠনটির মতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং টিসিবির কার্যক্রম জোরদারে আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। এছাড়া আয়করমুক্ত সীমা ৫ লাখ টাকা না করা, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি না বাড়ানো এবং শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন ও গণপরিবহন খাতে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার বিষয়গুলোও হতাশাজনক।

ক্যাবের আশা, বাজেটের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, কৃষক ও ভোক্তারা এর সুফল পাবেন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আমার বার্তা/এমই

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ নামিয়ে আনা বাস্তবসম্মত নাকি প্রতিশ্রুতি?

মানুষের জীবনযাপনের ব্যয় কমিয়ে কিছুটা স্বস্তি দিতে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫

ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপর ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

এখন থেকে জমির মালিকদের প্রাথমিক সাইনিং মানির পাশাপাশি ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট বা অন্য

বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি। বাজেটের প্রতিটি

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

রাউজানে অটোরিকশায় এসে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নূরজাহান বেগমের করুণ মৃত্যুতে সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত

যুক্তরাষ্ট্রের জয়ের দিনে ডুলির অভিষেকের গল্প শোনালেন অ্যালবার্ট

ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা জিসান, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেপ্তার

মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প, উপকৃত শতাধিক রোগী

ধর্মীয় ভেদাভেদে গণতন্ত্র ব্যাহত হতে পারে: তথ্যমন্ত্রী

বড় দল হতে গেলে আইসিসি ইভেন্টে ভালো করতেই হবে: সৌম্য সরকার

নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার: মির্জা ফখরুল

বাজেট ভোক্তাবান্ধব, তবে সুফল নির্ভর করবে বাস্তবায়নের ওপর: ক্যাব

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ নামিয়ে আনা বাস্তবসম্মত নাকি প্রতিশ্রুতি?

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৪ রুপি, ডিজেলের দাম ২ রুপি কমালো পাকিস্তান

ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপর ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ৫ আসামি গ্রেপ্তার

মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস