ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মে মাসে ৫৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: বিআরটিএ

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১০:৫৬

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭০৫ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ জুন স্বাক্ষরিত প্রতিবেদনটি ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানিয়েছে, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন।

এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

মে মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৮৯০টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ৩০টি, বাস বা মিনিবাস ১২১টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৮৩টি, পিকআপ ৪৪টি, মাইক্রোবাস ১৮টি, অ্যাম্বুলেন্স ৪টি, মোটরসাইকেল ১৭৮টি, ভ্যান ২৮টি, ট্রাক্টর ১৪টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪০টি, অটোরিকশা ৫৪টি এবং ১৪৯টি অন্যান্য যানবাহন।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৫৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১০ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৮ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৬ জন।

আমার বার্তা /জেএইচ

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে এসে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন। বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা।

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ, পুশ-ইন বন্ধের আহ্বান

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে রোহিঙ্গাসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বর্ডার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি: অ্যালিসন

মে মাসে ৫৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: বিআরটিএ

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ, পুশ-ইন বন্ধের আহ্বান

চার দফা কমার পর স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

ইরানের ফ্রোজেন অর্থ ছাড়ের গুঞ্জন, নাকচ করল আমিরাত

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

নাঈমকে শারীরিক নির্যাতনের নিন্দা কোয়াবের, ইমনের ক্ষোভ

ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা