ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৪
সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এ পরিকল্পনার কথা জানিয়ে নেদারল্যান্ডসের সহায়তা চান।

এছাড়াও সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বরতার দিক দিয়ে অনেক ভালো, সারা বছরই কোনো না কোনো ফসল ফলে। নেদারল্যান্ডসেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

তিনি দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষ করে পোল্ট্রি খাত নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে রপ্তানিমূখী যে কোনো উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে।

দেশের বিস্তৃর্ণ চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার পরিকল্পনা আছে বলে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।

রাষ্ট্রদূত বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের ন্যায় একটি ডেল্টা। এদেশের কৃষিখাতে বিশেষ করে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার, অ্যাকুয়াকালচার খাতে তার দেশ কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত গ্রিন হাউস প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন মান নিয়ন্ত্রণ ও প্রটোকল সুবিধায় বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথা জানান।

আমার বার্তা/এমই

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন ব্যবসায়ীদের জন্য ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা

আইএমএফের অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির অনেকগুলো শর্ত বর্তমান সরকারের কাছে

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে তেলের দাম ‘সামান্য’ বেড়েছে বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী