ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আমার বার্তা অনলাইন:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
আপডেট  : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩
ডিসিসিআইয়ের সেমিনারে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান

অন্তর্বর্তী সরকারের সময়ে (গত ১৮ মাসে) দেশে কি চাঁদাবাজি হয়নি- এমন প্রশ্ন রেখেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

রাজনীতিতে চাঁদাবাজির স্থান নেই মন্তব্য করে তিনি বলেন, রাজনীতির সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক একজনের আলোচনায় চলে এসেছে। গত ১৮ মাস তো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নেই। এটি একটি ক্ষত, একটি একটি অসুস্থতা। সমাজের এই ক্ষত বা অসুস্থতাকে দূর করতে গেলে আমাদের দরকার হবে সবার সমন্বিত প্রয়াস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নির্বাচন পরবর্তী উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান। আরও বক্তব্য রাখেন ডিএমপির উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল জলিল ও বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অধিশাখার অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া।

সেমিনারে এফবিসিসিআই প্রশাসক বলেন, নির্বাচন পরিবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি শব্দটি ব্যবহার করেছে ডিসিসিআই। বিষয়টি কেবল নির্বাচন পরবর্তী সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যে কোনো সময় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি হয় না। তবে আজকের এই আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে ব্যবসা-বাণিজ্যে আমাদের কিছু সমস্যা ছিল। দেশের ব্যবসায়িক কার্যক্রমের স্বাভাবিক গতি হয়তো পুরোপুরি সক্রিয় ছিল না। সে কারণেই আজকের এই আলোচনা তাৎপর্যপূর্ণ।

তিনি মনে করেন, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা- এ দুই ক্ষেত্রের স্বাভাবিক কার্যকারিতা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাষায়, ‘সত্যিকার অর্থে’ গণতান্ত্রিক পরিবেশ ছাড়া আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ নেই। জনগণের আস্থা গণতান্ত্রিক ব্যবস্থার ওপরই থাকে। আর সে আস্থা তৈরি হলে ব্যবসা-বাণিজ্যও গতি পায়।

চাঁদাবাজির প্রসঙ্গে আবদুর রহিম খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সাম্প্রতিক অভিযানের উদাহরণ টেনে তিনি জানান, কয়েকটি থানায় একাধিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি প্রচেষ্টা। তবে এক রাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে- এমন প্রত্যাশা ঠিক নয়।

এফবিসিসিআই প্রশাসক আরও বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, কাঠামোগত সংস্কারও জরুরি। উন্নত দেশগুলোতে সুনির্দিষ্ট রোড ট্রাফিক আইন রয়েছে, যা শৃঙ্খলা নিশ্চিত করে। বাংলাদেশেও বাস্তবমুখী আইন ও সংস্কার প্রয়োজন।

এনবিআরের ট্যারিফ নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিল্পায়নের স্বার্থে নীতিগুলো নিয়মিত পর্যালোচনা করা যেতে পারে, যাতে উদ্যোক্তারা অপ্রয়োজনীয় বাধার মুখে না পড়েন।

এফবিসিসিআই প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা নিয়ে দায়িত্ব পালন করছে। আমরা আশাবাদী, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে, চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি নির্মূল হবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

আমার বার্তা/এমই

ব্যবসার বড় বাধা দুর্নীতি, প্রতিকারে দরকার তিনখাতে ন্যায়পাল নিয়োগ

ব্যবসার পরিবেশের ক্ষেত্রে সবচেয়ে বাধা দুর্নীতি, প্রতিকারে কর ন্যায়পাল, ব্যবসাজনিত ন্যায়পাল ও ব্যাংক ন্যায়পাল প্রয়োজন

রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

রোজাকে কেন্দ্র করে বাজারে প্রয়োজনীয় পণ্যগুলোর দামে যে বাড়তি উত্তাপ ছিল, তা এখন অনেকটাই কমেছে।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত হিসাবে

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

খাদের কিনারা থেকে ব্যাংকিং খাতকে তুলে এনেছেন সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর। এজন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

এক বছরে আত্মহত্যা ৪০৩ শিক্ষার্থীর, বেশি ঢাকা বিভাগে: আঁচল ফাউন্ডেশন

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ইরানের পাল্টা হামলায় বিকট শব্দে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে: ইশরাক

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল