ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার সেমিফাইনালে ‍উঠার আশা থাকলেও, তাদের কাজটা বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধানে জয় এবং পরে ব্যাট করলে তাদের ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে হবে। বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশ সাজিয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ব্যাটার আহমেদ শেহজাদ একটি জায়গায় একমত হয়েছেন। আর তা হচ্ছে বাবর আজমকে একাদশের বাইরে রেখে খাজা নাফে–কে অন্তর্ভুক্ত করা। সংবাদমাধ্যম ‘জিও নিউজে’র ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে তারা পাকিস্তান দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করেন। পৃথক আরেকটি অনুষ্ঠানে ফখর জামানের ব্যাটিং পজিশন উপরের দিকে দেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে চান আমির। যদিও হঠাৎ করে একাদশে এত রদবদল অস্বাভাবিক মনে হতে পারে। আমিরের মতে– ‘শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা এবং খাজা নাফেকে নিয়ে টপঅর্ডার হবে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বাইরে রাখার সুযোগ নেই উসমান খানকে। এরপর আসবে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। যদি সাইম (আইয়ুব) বাইরে থাকে, আবরার তার জায়গায় ঢুকবে। এ ছাড়া বাবরের পরিবর্তে নাফে এবং এরপর শাহিন (আফিদি), নাসিম (শাহ)।’

মজার বিষয় হচ্ছে– এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ খেলারই সুযোগ পাননি নাসিম শাহ। পেসবিভাগে শাহিন প্রায় নিয়মিত এবং সালমান মির্জা ৩ ম্যাচে খেলেছেন। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের সব ম্যাচ হওয়ায় একাদশে আধিক্য ছিল স্পিনারদের। টুর্নামেন্টজুড়ে বেশ আলোচিত নাম উসমান তারিক, পারফরম্যান্সেও ছন্দময় ছিলেন এই ব্যতিক্রমী অ্যাকশনের স্পিনার। এ ছাড়া ওপেনার সাইম আইয়ুব ব্যাট হাতে খুব একটা কার্যকর না হলেও, বল হাতে ছিলেন প্রভাবক ভূমিকায়।

সবমিলিয়ে আমির গঠিত একাদশ পছন্দ হয়নি আহমেদ শেহজাদের, ‘বিশেষজ্ঞদের খেলাতে হবে। দয়া করে কালকের (আজ) ম্যাচে দলকে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলো না। হাতে থাকা তথ্য কাজে লাগিয়ে ব্যাটার এবং বোলারদের খেলাও। কারণ তোমাদের বেঞ্চে ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়ান কিংবদন্তি) বসে নেই, সে কারণে দলে ছোট কিছু সমন্বয় করতে হবে। শান্ত মনোভাবে দেখলে শাদাবের জায়গায় আবরার এবং বাবরের পরিবর্তে নাফেকে সুযোগ দাও। তাহলে তোমার বোলিং-ব্যাটিং উভয় বিভাগই সামঞ্জস্য থাকবে।’

এদিকে, চলমান বিশ্বকাপে কেবল একটি ম্যাচ খেলেছেন ফখর জামান। ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই ব্যাটারকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়। তাকে আরও উপরের পজিশনে সুযোগ দেওয়ার কথা বললেন ফাফ ডু প্লেসি, ‘ফখরকে আমি তিনে দেখতে পছন্দ করব, আমার মতে এটি ইতিবাচক সমন্বয়। অতীতেও ওই পজিশনে সে সাফল্য পেয়েছে। ওয়ানডাউন অথবা চার নম্বর পজিশনে সে রান করেছে, সে কারণে তাকে উপরে খেলালে গঠনমূলক সিদ্ধান্ত হবে বলে আমার বিশ্বাস।’

সেমিফাইনালে উঠতে হলে ৬৪ রানের ব্যবধান কিংবা ১৩.১ ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে। সে কারণে চাপ না নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক, ‘আপনাকে একটি দিক বেছে নিতে হবে যেখানে ইতিবাচক খেলার মানসিকতা থাকবে। নিজেকে জিজ্ঞেস করুন– আমি কি বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারে লক্ষ্য তাড়ায় জিততে পারব অথবা প্রতিপক্ষকে নির্ধারিত ব্যবধানে রেখে আউট করব? সে অনুসারে আপনার দল সাজান।’

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

বিপিএলের সর্বশেষ আসরে বেশ ছন্দে ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

২০২৫ সালের শুরু থেকেই ছুটি কাটাচ্ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের শরীরে বইছে বাংলাদেশির রক্ত। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

‘গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করলাম, এটাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানে নেই আয়তুল্লাহ খামেনি, গিয়েছেন নিরাপদ স্থানে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী শেখ রবিউল

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রুখতে কঠোর বার্তা মন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা