ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৯:২২

গাইবান্ধায় পুলিশ তদন্ত কেন্দ্রের কক্ষে জুয়া খেলা, নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে পুলিশের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে জেলা পুলিশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ও তদন্ত কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) আকতারকে ক্লোজড করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত কয়েকজন সদস্য একটি বন্ধ কক্ষে নগদ টাকা দিয়ে তাস খেলছেন। প্রায় ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে ছয় থেকে সাতজন পুলিশ সদস্যকে টেবিল ঘিরে জুয়ার আসরে বসে থাকতে দেখা যায়। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে তাস এবং বিভিন্ন মূল্যমানের টাকা—কোথাও ৫০০ টাকা, কোথাও ১০০, আবার কোথাও ১০ বা ২০ টাকার নোট। ভিডিওতে গাইবান্ধা সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের এটিএসআই আকতার এবং সদর থানার এসআই বুলবুলকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে।

আরেকটি ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতেও একই স্থানে জুয়ার আসরে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। সেখানে এটিএসআই আকতার ও এসআই বুলবুলের নেতৃত্বে কয়েকজন নতুন পুলিশ সদস্যকে অংশ নিতে দেখা গেলেও অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওগুলো গাইবান্ধা সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের একটি কক্ষের। অভিযোগ রয়েছে, সেখানে নিয়মিতই জুয়ার আসর বসে। শুধু তদন্ত কেন্দ্রের সদস্যরাই নন, থানা ও পুলিশের অন্যান্য শাখার সদস্যরাও সেখানে এসে আড্ডা দেন এবং জুয়া খেলেন।

ভাইরাল হওয়া আরেকটি ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে কম বয়সী এক নারীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখা যায় তদন্ত কেন্দ্রের এটিএসআই আকতারকে। সিসিটিভি ফুটেজে থাকা সময় অনুযায়ী ঘটনাটি ২০২৪ সালের ১৩ মে সকাল ১১টা ৪৫ মিনিটের। তবে ওই কক্ষটি পুলিশ ফাঁড়ির কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এবং ওই নারীর পরিচয়ও জানা যায়নি।

এছাড়া ১ মিনিট ৫৮ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, মাদক কারবারিদের আটক না করে তাদের কাছ থেকে মাদক ও নগদ অর্থ নিচ্ছেন এটিএসআই আকতার ও এসআই বুলবুল।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে এটিএসআই আকতার ও এসআই বুলবুল কথা বলতে রাজি হননি এবং পরে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সদর ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. বেলাল হোসেন বলেন, ‘আপনাদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিষয়টি আমি অবগত ছিলাম না। জুয়ার ভিডিওটি আমার তদন্ত কেন্দ্রের, তারা চুরি করে খেলতো। আর নারীসহ আখতারের ভিডিওটি পুলিশ ফাঁরির নয়।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, ওই ঘটনায় ইতোমধ্যে এটিএসআই আকতার ও সদর থানার এসআই বুলবুলকে ক্লোজড করা হয়েছে। অন্যদের শনাক্তসহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশের তদন্ত টিম। প্রতিবেদন পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, পুলিশ ফাঁড়িতেই জুয়া খেলা সদস্যরা সকলেই পুলিশ সদস্য। টাকা নেওয়ার বিষয়টিসহ অন্যান্য ভিডিওগুলো যাচাইসহ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগবে।

ভাইরাল হওয়া এসব ভিডিও নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আমার বার্তা/এমই

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী