ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৪ মার্চ ২০২৬, ১৮:৫৩

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়, শাহবাজপুর, চান্দুরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে দেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়িনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

এসময় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় ও হাইওয়ে থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ।

অভিযানের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পার্কিং করার কারণে দূর্রপাল্লা বাস ৫ টা ও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ৩০টা মামলা দেওয়া হয়েছে। এছাড়া দূরপাল্লার যানবাহন ও ছোট পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি না করতে সচেতন করা হয় এবং শ্রমিকরা হাইওয়ে পুলিশের এসপি মোঃ রেজাউল করিমকে বিশ্বরোড অংশে যানজট সৃষ্টি না করার আশ্বাস দেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং ঢাকা সিলেট মহাসড়ককে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্ত ও নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডেঙ্গু প্রতিরোধে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী