ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৮:৫২

অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে।

অভিযুক্ত শিশু পুত্রের মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

অনিকা আক্তার বলেন,, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ি। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা ।

প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন।

অনিকা আক্তার এর বাবা পলাশ শেখ জানান, আমার বয়স হয়ে গিয়েছে আমি বিভিন্ন রোগে আক্রান্ত । নিজের চিকিৎসার খরচে জোগাড় করতে পারি না তার উপর মেয়ে ও মেয়ের ছেলে ভরন পোষণ কিভাবে যোগাড় করব।

শিশু পুত্র আল আমিনের মা অনিকা আক্তার বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব অনটনের মধ্যে আমি ছেলেকে কি খাওয়াবো। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ভালো থাকবে আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব।

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লা বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন

পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মো.

আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়ায় যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?