ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬, ১৬:২৭

বিদেশে পাঠানোর কথা বলে ১০ যাত্রীর কাছ থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা নেওয়া, পাসপোর্ট আটকে রাখা এবং দীর্ঘদিনেও প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ উঠেছে শান ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিনহাজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. জসিম উদ্দিন।

গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর দেওয়া অভিযোগপত্রে জসিম উদ্দিন উল্লেখ করেন, তিনি একটি ওভারসিজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অভিযোগে তিনি শান ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।

অভিযোগপত্রে বলা হয়, বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ১০ জন যাত্রীর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করার বিষয়ে অভিযুক্তের সঙ্গে আলোচনা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে পর্যায়ক্রমে মোট ১১ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগকারী দাবি করেন। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে টাকা ও পাসপোর্ট জমা নেওয়ার পর দুই থেকে তিন মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। পরবর্তী সময়ে আরও অর্থ ও পাসপোর্ট হস্তান্তর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও যাত্রীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন জসিম উদ্দিন। তাঁর দাবি, একাধিকবার যোগাযোগ ও টাকা ফেরত চাওয়ার পরও সমস্যার সমাধান হয়নি। একপর্যায়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, কয়েকজন যাত্রীর পাসপোর্ট ও অর্থ ফেরত দেওয়া হয়নি। এতে সংশ্লিষ্ট যাত্রীদের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এবং তিনি নিজেও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অভিযোগপত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

সমুদ্রের ঢেউয়ে গা ভেজানো, সৈকতে হাঁটাহাঁটি আর প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো—শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন