ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১৪:২০

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি আর সরকারি সেবার সংকট, ইউরোপজুড়ে বাড়ছে জনঅসন্তোষ। ফ্রান্স, ইটালি থেকে আলবেনিয়া বিভিন্ন দেশে বিক্ষোভ ঘিরে বাড়ছে উত্তেজনা, সংঘর্ষ ও লুটপাট।

ফ্রান্সে সহিংস বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতার কথা স্বীকার করেছে সেদেশের সরকার। আগামী শনিবার নতুন করে বড় বিক্ষোভের ডাক ঘিরে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এমানুয়েল মাক্রোঁ প্রশাসন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা বহুগুণ বাড়ানো হবে।

গত ১৭ অক্টোবর প্যারিস, মার্সেই ও লিওঁসহ বিভিন্ন শহরে দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত এলাকায় কারফিউও জারি করা হয়, বর্তমানে পরিস্থতি স্বাভাবিক রয়েছে। এদিকে, ইটালির মিলানে সহিংস বিক্ষোভে প্রায় ১০ লাখ ইউরোর ক্ষয়ক্ষতির পর অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

নতুন প্রস্তাবে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদ- ও ২০ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের কারণে সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে তাদের অভিভাবকদের।

অন্যদিকে, আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা অষ্টম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। টিউশন ফি কমানো, শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি বন্ধ ও প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বাজেট ঘাটতি ও অর্থনৈতিক চাপের মধ্যে জনঅসন্তোষ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও

  ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল