ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেশার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১৫:৫৮

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের হাই-প্রেশার সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ দিয়ে একটি চুনা পাথর কারখানায় গ্যাস সরবরাহের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা করা হয়েছে। অপর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কটিয়াদী থানাধীন এলাকায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১,০০০ পিএসআইজি হাই-প্রেশার সঞ্চালন লাইন থেকে একটি চুনা পাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ দেখা দেয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক গ্যাসের অপচয় হয়।

এ ঘটনায় গত ৩ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কিশোরগঞ্জ জোনাল অফিস, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং ময়মনসিংহের আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ কারখানার জমির মালিক সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিয়াকে গ্রেপ্তার করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অপর আসামি চুনা পাথর কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, গত ৫ আগস্ট গ্যাস লিকেজ মেরামত করে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আমার বার্তা/এমই

নৌ-চ্যানেলে অবৈধ জাল, বাড়ছে জাহাজশ্রমিক ও জেলেদের বিরোধ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের বিভিন্ন নদীবন্দরে প্রতিদিন হাজার হাজার টন পণ্য নিয়ে ছুটে চলে

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর

সুনামগঞ্জে হঠাৎ গ্যাস সংকট, রান্না বন্ধ, সিএনজি পাম্পে হাহাকার

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সুনামগঞ্জ শহরে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে

ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ

টানা তিন দিনের ছুটি পেয়ে শিল্প অধ্যুষিত গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলে ফিরছেন লাখো কর্মজীবী মানুষ। একরকম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্বপ্ন পূরণ শিক্ষার্থী অনুশ্রী রায়ের

স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেশার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, গ্রেপ্তার ২

জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসিসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার: ইশরাক

অভিবাসন ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান: প্রতিরক্ষা উপদেষ্টা

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’, মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড