ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

আ.লীগ সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১২:০৫

দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনের সমালোচনা করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দীর্ঘ সময়ে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হয়েছে। ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফেরার প্রতীক্ষায় কাঁদেন।’

তিনি আরও বলেন, ‘কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছে। মৃত ব্যক্তি থেকে শুরু করে হজে থাকা ব্যক্তিকেও বোমাবাজি বা ডাকাতির মামলায় জড়ানো হয়েছে।’

বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে আহত জুলাইযোদ্ধা এবং গত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাত্র ২০ দিনের (১৫ জুলাই থেকে ৫ আগস্ট) রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য সাহসী মানুষ জীবন দিয়ে আমাদের নতুন করে বাঁচার ও স্বাধীনতার স্বাদ দিয়েছেন। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এই আন্দোলনে হাত, পা বা চোখ হারিয়েছেন; অনেকে শরীরে বুলেটের ক্ষত নিয়ে বেঁচে আছেন। সেইসব বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

দীর্ঘ ১৬ বছরের গুম, খুন, নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে, তা বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়তে আবৃত্তিশিল্পীদের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন-এর দেশব্যাপী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের মাঝে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ সংগঠনটি নিয়েছে এবং তার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর কবিতাকে যেভাবে সংযুক্ত করেছে, তা অত্যন্ত সময়োপযোগী।

এ সময় তিনি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর তার অগ্রজ মেহেদী হাসানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মেহেদী হাসান একজন সৎ ও সাদা মনের মানুষ। তার কণ্ঠে যখন আবৃত্তি শুনি, তখন থমকে দাঁড়াই। তার নেতৃত্বে আবৃত্তি ফেডারেশন রক্তপাতহীন, নির্মল ও গণতান্ত্রিক সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে, তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর ও শিল্প-সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন।

ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আইনমন্ত্রীর সহধর্মিণী শিরিন সুলতানা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’, মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রদর্শিত

বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

বিমানের প্রকৌশলী বিভাগে পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। এ বিষয়ে আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’, মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ

আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

নৌ-চ্যানেলে অবৈধ জাল, বাড়ছে জাহাজশ্রমিক ও জেলেদের বিরোধ

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আ.লীগ সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে: আইনমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ-বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে, নতুন স্বপ্ন আফগান নারী ফুটবলারদের