ই-পেপার শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়: চসিক মেয়র

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৫:০০

জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাদের পরিবার এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সব সময় দেশের আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থান— প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে চট্টগ্রামের মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম থেকে তিনজন শহীদ এবং সারাদেশে আবু সাঈদসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ভুলে সবাইকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি, শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছেন, পুনর্বাসনের ব্যবস্থা করছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

মেয়র জানান, তিনি নিজেও শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। দেশের প্রতিটি শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ ওয়াসিম আকরামের নাম অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী প্রত্যেক শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো শহীদের নাম বাদ পড়া দুঃখজনক। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের প্রকৃত ঘটনা এবং গণ–অভ্যুত্থানের চেতনাকে বিকৃত না করে সঠিকভাবে প্রচার ও প্রসারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে মেয়র বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা দেখা দিলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব হস্তান্তর করলে, চট্টগ্রাম সিটি করপোরেশন এর সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করবে।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন অতীতের মতো ভবিষ্যতেও জুলাই-আগস্টের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আমার বার্তা/এমই

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর জাতির

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ড নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি)

বাঁশখালীতে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ৬৭৬ বন্যার্ত পেলেন বিনামূল্যে চিকিৎসা

চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বুধবার (১৫ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিক জীবনসঙ্গী হলে কেন বদলে যায় জীবন?

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী