ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

চুক্তি হওয়ার আগে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার অনুরোধ

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১০:৩৪

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাস এক বার্তায় এ অনুরোধ জানায়।

দূতাবাস জানায়, গৃহকর্মী হিসেবে কুয়েতে গিয়ে কর্মস্থলে মানবিক সংকটের মুখে পড়া বাংলাদেশি নাগরিক মিঞ্জু আমেনা খাতুনকে কুয়েত পুলিশের সহায়তায় ১ জুলাই দ্রুত উদ্ধার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তিনি দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছেন।

তাকে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে এখনো বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

এ কারণে কুয়েতে অভিবাসনপ্রত্যাশী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে ‘নারী গৃহকর্মী (খাদ্দামা) ভিসা’ সত্যায়ন করা সম্ভব হচ্ছে না।

তবে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, এক বা একাধিক অসাধু চক্র অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে অনেক নারী গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতন ও মানবিক সংকটের শিকার হচ্ছেন।

বিগত তিন মাসে এ ধরনের অবৈধ প্রক্রিয়ায় কুয়েতে যাওয়া সাতজন বাংলাদেশি নারী গৃহকর্মীকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি নারী যেন গৃহকর্মী হিসেবে কুয়েতে না যান।

ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিরোধে অসাধু চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার পাশাপাশি এসব চক্রকে প্রতিরোধে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস।

এ ধরনের কোনো অসাধু চক্র সম্পর্কে তথ্য জানা থাকলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের সংসদীয় ইতিহাসে এক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায়

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন

বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের অব্যাহত সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত

অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা, তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচন করতে হলে শিক্ষকরা যেন চাকরি ছেড়ে চলে যায়: শিক্ষামন্ত্রী

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ

গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া কি সত্যিই উপকারী?

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার

নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ