ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১০:৫২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাঁচগাঁও এলাকায় বেশ কয়েকদিন ধরে মাটি কিনে বিক্রি করে আসছিলেন ওসমান গনি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার ভেকু ডেবে যায়। খবর পেয়ে ওসমান মোটরসাইকেলযোগে তার সঙ্গে কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গেলে ২০/২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র গ্রুপ তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা ওসমান গণিসহ সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু বলার আগেই মুখোশধারীরা শুধু ওসমান গণির মাথায়, গলা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে আঘাতে ওসমান গণি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।

খবর পেয়ে স্বজনরা ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলেন। ব্রাহ্মন্দী ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নে এসে মাটি তুলছে, এ কারণ দেখিয়ে ওসমান গণির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই নেতা। এ নিয়ে গত মঙ্গলবার ওসমান গণির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আঞ্চলিক মহাসড়ক অবরোধ

ওসমান গণির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করছে। আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। আঞ্চলিক মহাসড়কটিতে সকাল সাতটা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, গরমে ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

আন্তর্জাতিক চা দিবস: চা শ্রমিকের জীবনটাও যেন ২৬ ইঞ্চির চা গাছের মতোই

‘দুটি পাতার একটি কুঁড়ি’—এই কথাটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ঘেরা সবুজ চা বাগান, আঁকাবাঁকা

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণশুনানিতে নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব উথাপন করা হয়েছে

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

সুপ্রিম কোর্ট স্বাধীন সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক-ব্যক্তিগত তথ্য নিচ্ছে পুলিশ

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, গরমে ভোগান্তি

চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান: দাবি আইনজীবীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত