ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
২৬ এপ্রিল ২০২৬, ১৭:২৯

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাদিয়া হত্যার আসামি শামীম ওরফে স্বপনের(৩৬) ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ইসলাম মিয়া, নিহতের নানি দেলোয়ারা বেগম ও কয়েকজন শিক্ষার্থী। এ সময় সবার কণ্ঠে ছিল, "নাদিয়ার হত্যাকারীর দ্রুত ফাঁসি চাই, ফাঁসি চাই" স্লোগান। তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য শেষ করে হত্যাকারীকে ফাঁসি দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নিহত নাদিয়া আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিলেন। একপর্যায়ে তার নানী দেলোয়ারা বেগম দুধ আনার জন্য বাইরে যান। যাওয়ার আগে তিনি নাদিয়াকে ভেতর থেকে ঘরের দড়জা বন্ধ রাখতে এবং তিনি না ফেরা পর্যন্ত অপরিচিত কেউ আসলে দরজা না খোলার জন্য বলে যান। এরপর বাড়িতে ফিরে এসে ঘরের দরজা খোলা এবং রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাদিয়াকে পরে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিক নাদিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ওই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে শামীম ওরফে স্বপন(৩৬) নামে একজনকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করে। মূলত হত্যাকারী পেশায় একজন রাজমিস্ত্রি এবং ঐ একই ফ্ল্যাটে পাশের রুমে স্ত্রী নিয়ে ভাড়া থাকত। জানা যায় ঐ ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। যার ফলে সে অনেক জায়গায় ঋণী হয়েছে। ঋণ ও জুয়ার টাকার জন্য সে চরম বেপরোয়া হয়ে ওঠে এবং লক্ষবস্তু করেন প্রতিবেশী সেই তরুণীকেও। শেষমেষ হত্যাকাণ্ড সংঘটিত করে প্রায় লক্ষাধিক টাকার গহনা ছিনিয়ে নেন।

আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটিতে দ্বিতীয় দফায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাবা ও ছোট ভাই হত্যার ঘটনায় বড় ছেলে সোহান গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন উত্তর বনমালা এলাকায় সোহেল রানা ও তার ছোট ছেলে সাকিব

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে সারাদেশে দুইদিনে ৯ জন নিহত, মৃত্যুহার বেশি গাইবান্ধায়

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর