ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭

ঝিনাইদহের হরিণাকুণ্ডে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আবুল কাশেম (৫০) নামের এক কৃষকদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ মণ্ডলের ছেলে এবং কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে ওই গ্রামের আব্দুল আজিজ ও কৃষকদল নেতা আবুল কাশেমের বাকবিতন্ডা হয়। তারা একে অপরের চাচাতো ভাই। বাকবিতন্ডার জেরে বুধবার রাতে আবুল কাশেম ও আব্দুল আজিজ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের পরিবারের লোকজন মারামারিতে লিপ্ত হয়। মারামারির এক পর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান আবুল কাশেম। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়েছে। কয়েকদিন ধরেই তাদের মাঝে বিরোধ চলে আসছিল।

এ দিকে এ ঘটনাকে রাজনৈতিক বিরোধ দাবি করে জেলা যুবদলে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের লোকজনের যৌথ হামলায় কৃষকদল নেতা নিহত হয়েছেন। জামায়াতের লোকজন ঝিনাইদহে গুপ্ত হত্যার রাজনীতি শুরু করেছে।

হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন জামায়াতের অভিযোগ অস্বীকার করে জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে একই পরিবারের সদ্যদের মধ্যে মারামারি হয়েছে। একপর্যায়ে নিহত আবুল কাশেম তারই চাচা নাজের মণ্ডলের ছোরা ইটের আঘাতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে কোনোভাবেই জামায়াত জড়িত নয়।

সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল কাশেম নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরহেদে গুরুতর আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ফেসবুকে লেখালেখি নিয়ে পূর্ববিরোধের জেরে মারামারি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছি। চাচাতো ভাইদের মাঝে মারামারি হয়েছে, এমনটা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

মহান স্বাধীনতা দিবস আজ: জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

২৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫ জন