ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

২০ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩

আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ● ০৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১১৮৭: মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।

১৬২০: তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩১: বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ।

১৮৩৩: চার্লস ডারউইনের ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা।

১৮৩৯: নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেয়া হয়।

১৮৫৪: অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৮৫৭: বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে।

১৮৭০: ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।

১৯৬৪: আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

১৮৬৭: হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।

১৯৭০: সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৩: নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্কে পরাজিত করেন।

১৯৯২: আহছান মঞ্জিল জাদুঘর উদ্বোধন।

১৯৯৯: বিল ক্লিনটন নয় দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান।

২০০০: চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত।

২০০১: রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।

২০০৫: যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৪৮৬: ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির ছেলে আর্থার।

১৮৩৩: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (১৯০৭) ইতালির মানবহিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।

১৯৪৩: নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট সানি আবাচা।

১৯৪৮: মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫২: শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

১৯৫৭: বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১২৪৬: কিয়েভের শাসক মিখাইল।

১৮৬৩: জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।

১৯৭১: নোবেলজয়ী (১৯৬৩) গ্রিক কবি জর্জ সেফেরিস।

১৯৭৫: নোবেলজয়ী (১৯৬০) ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।

১৯৮৬: ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

১৯৯৬: অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।

২০১১: আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী।

ছুটি ও অন্যান্য :

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস

বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ● ০৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ রবিউস সানি ১৪৪৮।

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ● ০৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ রবিউস সানি ১৪৪৮।

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● ০২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ রবিউস সানি ১৪৪৮।

১৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ● ০১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ রবিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প