ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৬
আপডেট  : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু হয়েছে । নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে প্রথম বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে গত ১৮ সেপ্টেম্বর। তবে জেনারেল ডিবেট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। যেখানে সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখেন এবং একে-অপরের কথা শোনেন।

জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে বলেন, বিশ্বে যেসব ফল্ট লাইন আছে সেগুলো চওড়া হচ্ছে। এজন্য বিশ্ববাসীকে এক হবে।

তিনি আরও বলেন, সামরিক শক্তি একা বিশ্বে শান্তি আনতে পারবে না। এছাড়া অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিও এককভাবে শান্তি আনতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনের গাজা উপত্যকার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববাসীর নজর গাজা থেকে সরতে দেওয়া যাবে না। তিনি মন্তব্য করেন, “৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার তিন বছর হয়েছে। কিন্তু এরপর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন ধ্বংসযজ্ঞ আমার জীবনে আমি কোথাও দেখিনি।” গাজায় জাতিসংঘের যে দায়িত্ব আছে সেটি পালন করার সুযোগ দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস তার বক্তব্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাও বলেন। তিনি বলেন, এটি একটি নৃসংশ যুদ্ধ। যেখানে ফ্রন্ট লাইনে বেসামরিক মানুষ হত্যার শিকার হয়ে আসছেন। এরমধ্যে ইউক্রেনীয়রা বেশি নিহত হলেও; সম্প্রতি রাশিয়াতেও বেসামরিকদের মৃত্যু হচ্ছে।

এছাড়া নারীর অধিকার, ফিলিস্তিনের পশ্চিমতীরে দখলদার ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব।

এর পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকানদের জন্য স্থায়ী আসনের দাবিও জানান তিনি। গুতেরেস বলেন, “আজও নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার স্থায়ী প্রতিনিধি নেই। একুশ শতকে নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকানদের প্রতিনিধিত্ব না থাকা অবিচার এবং অগ্রহণযোগ্য। এটির পরিবর্তন হতে হবে।”

তিনি তার বক্তব্যের শেষে বলেন মানবাধিকার নিশ্চিত করা ছাড়া বিশ্বে কোনো শান্তি ও উন্নয়ন হবে না।

সূত্র: আলজাজিরা

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যার মধ্য দিয়ে ৩৬০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

আমাদের শিশুরা কতটা নিরাপদ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট