ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

১৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১০:৩৪

আজ রবিবার, ১৪ জুন ২০২৬ ● ৩১ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮২০ - মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়।

১৮৩০ - ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল।

১৮৩৯ - প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়।

১৮৩৯ - কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘বর্ণ পরিচয়’ দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।

১৯০৭ - নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ - ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯৪৯ - সাবেক সম্রাট বাও দাই’র নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯৬৩ - বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।

১৯৭৫ - বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।

১৯৮২ - ফকল্যান্ডস যুদ্ধ শেষ হয়।

১৯৯১ - ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ।

১৯৯৩ - তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৫ - আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।

১৯৯৭ - সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

১৯৯৯ - কসোভোতে প্রথম গণকবরের সন্ধান লাভ। ৮১টি কঙ্কাল উদ্ধার।

জন্ম

১৭৩৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৮৭৫ - জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা হাইনরিখ লুই দ্য আরেস্টের জন্ম।

১৯১৭ - সমাজবিজ্ঞানী ও সাহিত্য সমালোচক বিনয় ঘোষের জন্ম।

১৯২৮ - কিউবার বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার জন্ম।

১৯৩২ - কবি হাসান হাফিজুর রহমানের জন্ম।

১৯৪৭ - বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন এর জন্ম।

মৃত্যু

১৫৫৮ - সুলতান গিয়াসউদ্দিন বলবনের ইন্তেকাল।

১৮৮৬ - রাশিয়ার স্বনামধন্য লেখক আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি মৃত্যুবরণ করেন।

১৯২৭ - ইংরেজ লেখক জেরোম কে জেরোমের মৃত্যু।

১৯৪৬ - টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড এর মৃত্যু।

১৯৮৬ - লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুর্খা লুইস বুরখাস মৃত্যুবরণ করেন।

আমার বার্তা /জেএইচ

১৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৫ জুন ২০২৬ ● ০১ আষাড় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৮ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

  আজ শনিবার, ১৩ জুন ২০২৬ ● ৩০ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১২ জুন ২০২৬ ● ২৯ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ● ২৮ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ জ্বিলহজ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

'দেশ মাদকমুক্ত না হলে বাজেট কোনো উপকারে আসবে না'

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি ফের গ্রেফতার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের শক্তিশালী ৪ দেশ

কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা, বড় ভাগ পাচ্ছেন ধনী কৃষকরা

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে বিশ্বজুড়ে স্বস্তি, প্রশংসায় ভাসছে পাকিস্তান

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন