ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১১:৪৩

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে শিগগিরই ঘোষণা দিতে পারেন। খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার মতো একই ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।

নতুন নিয়মে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, স্ন্যাপচ্যাটসহ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশ বন্ধ করা হতে পারে।

তবে গেমিং অ্যাপ পুরোপুরি বন্ধ করা হবে না। এসব প্ল্যাটফর্মে অপরিচিতদের সঙ্গে কথা বলার সুবিধা সীমিত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য প্রেম বা যৌন বিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে।

রাতের বেলায় অতিরিক্ত সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা কমাতেও ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার বলছে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

তবে সমালোচকেরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি শিশুদের অনলাইন জগত থেকে বিচ্ছিন্ন করার ঝুঁকিও রয়েছে।

এর আগে যুক্তরাজ্য ব্যবহারকারীর বয়স যাচাইয়ের আইন চালু করেছিল। তবে সেই পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা বাড়ছে। এর মধ্যেই নতুন এই পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য।

আমার বার্তা /জেএইচ

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের

এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ