ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১১:২৯

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা নেওয়ার পর তোপের মুখে পড়েছেন। ১৫ বিলিয়ন ডলারের এই প্রকল্প শেষ পর্যন্ত উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতার মুখে ভেস্তে গেছে। ফিফা প্রধান এই প্রস্তাবনা প্রত্যাহার করতে বাধ্য হন। তারপরও তার পদত্যাগের জন্য উঠেপড়ে লেগেছে উয়েফা, এএফসি ও কনকাকাফের মতো সংগঠনগুলো।

যদিও আফ্রিকার ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোকে পাশে পাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট। কিন্তু একের পর এক নতুন নতুন অভিযোগ আসা থামছে না। মনোবলে নিশ্চয় আঘাত লাগছে। এমন সময়ে তার পাশে দাঁড়ালেন ‘ঘনিষ্ঠ সহচর’ ডোনাল্ড ট্রাম্প। তোপের মুখে থাকা ফিফা প্রধানকে সমর্থন জানালেন তিনি। এমনকি হুমকি পর্যন্ত দিয়ে রাখলেন ফিফাকে।

ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্যে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বললেন, ইনফান্তিনোকে সরানোর সিদ্ধান্ত নিলে মারাত্মক ভুল করবে ফিফা। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমন বার্তা দেন ট্রাম্প।

বিশ্বের পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধান লিখেছেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথাও ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি সদ্যই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। তিনি চলে গেলে, এটি আর কখনও এতটা সফল বা লাভজনক হবে না! এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। প্রেসিডেন্ট ডিজেটি।’

ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা গত কয়েক বছর ধরে আলোচিত হয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় বিশেষ ‘ফিফা শান্তি পুরস্কার’। এছাড়া বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের ফোনকলে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানের লাল কার্ডও স্থগিত করেন ইনফান্তিনো। সবশেষ তার জামাতার ভাইয়ের কোম্পানির কাছে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় প্রচণ্ড তোপের মুখে পড়েন এই সুইস প্রশাসক।

এখন দেখার অপেক্ষা ট্রাম্পের হুমকিতে কোনো দেশ বা সংগঠন কী প্রতিক্রিয়া জানায়।

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ

প্রথম সেশনে নতুন বলে রীতিমতো আগুন ঝরান হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। তাতে টপ অর্ডারের চার ব্যাটারকে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও কি ফিরল স্নিকোমিটার বিতর্ক?

সর্বশেষ গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে ‘স্নিকো’ প্রযুক্তির ভুল অডিও প্রসেসিং ও সমন্বয়

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন স্বামী-স্ত্রী। মঙ্গলবার তারা অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর