ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৩:২৬

ভারতীয় ক্রিকেটের এক নির্ভরতার নাম আজিঙ্কা রাহানে। কঠিন সময়ে দলের ভরসা হয়ে দাঁড়ানো এই ডানহাতি ব্যাটার দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক এই তারকা।

আবেগঘন এক ভিডিও বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী রাহানে। সবশেষ ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রাহানে। টুর্নামেন্টে ১৪ ম্যাচে ৩৩৫ রান করেছিলেন তিনি।

সম্প্রতি আবারও ভারতীয় দলে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে শেষ পর্যন্ত সময়কেই সবচেয়ে বড় সত্য মেনে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অবসরের ঘোষণায় রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো, সবকিছুরই একটি শুরু আছে এবং একটি শেষও আছে। সেই সময় এলে সেটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ে আমি সবসময় সময়জ্ঞানকে গুরুত্ব দিয়েছি এবং জানি, সঠিক সময় কতটা গুরুত্বপূর্ণ। আজ আমার মনে হচ্ছে, সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’

এরপর নিজের ভারতীয় টেস্ট ক্যাপ নম্বর উল্লেখ করে আবেগঘন কণ্ঠে বলেন, ‘ক্যাপ নম্বর ২৭৮, এখানেই বিদায়।’

২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহানের। সেই ম্যাচেই ওপেনিংয়ে নেমে মাত্র ৩১ বলে ৬৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। কয়েক দিন পরই ডারহামে রাহুল দ্রাবিড়ের ওয়ানডে বিদায়ী ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয় তার। সেদিনও ৪৪ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন তিনি।

তবে টেস্ট দলে জায়গা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল আরও দুই বছর। ২০১৩ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির দিল্লি টেস্টে ভারতের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় রাহানের। যদিও সেই ম্যাচে তিনি মাত্র ১ ও ৭ রান করে ব্যর্থ হন। কিন্তু এরপর কঠোর পরিশ্রম আর অসাধারণ মানসিক দৃঢ়তায় নিজেকে ভারতের টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত করেন।

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

সবশেষ ২০১১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর আগামী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে। নেইমার জুনিয়রের একমাত্র

তারুবা টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের ফাইফারে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য মাত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না: জামায়াত আমির

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

হজের খরচ কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‌জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্টের রায়

সারাদেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন