ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১৭:৪৩

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালকে চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই লড়াই।

গত বছরই আইসিসি ঘোষণা দিয়েছিল, পরবর্তী তিনটি (২০২৭, ২০২৯ ও ২০৩১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হবে ইংল্যান্ড। প্রতিটি আসরের ভেন্যু নির্ধারণের দায়িত্বও দেওয়া হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ফলে ইসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ফাইনাল হচ্ছে দ্য ওভালে। এখানেই ২০২৩ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

ফাইনালের এখনও এক বছরেরও কম সময় বাকি থাকলেও বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র ইতোমধ্যেই জমে উঠেছে। নয়টি দলই এখনো কাগজে-কলমে ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে।

৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ঠিক পেছনেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৭২.২২।

এ দিকে মে মাসে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোরালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশও। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা এবং ফাইনালের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।

দুইবারের ফাইনালিস্ট ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। তাদের পরে রয়েছে শ্রীলঙ্কা (৪১.৬৭ শতাংশ), ইংল্যান্ড (২৪.৩৬), ওয়েস্ট ইন্ডিজ (১৫) এবং পাকিস্তান (৮.৩৩)।

আমার বার্তা/এমই

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে তার অধীনে

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

অসাধারণ নিয়ন্ত্রণ ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। টানা দ্বিতীয়বার শিরোপা

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। যেখানে নাজমুল হোসেন শান্ত’র দল দুই ম্যাচের টেস্ট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা উল্লেখ করে আগেই অবসরের আভাস দিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

গজারিয়ার বাউশিয়ায় ‘নির্বাচন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পেছনে যে কারণ দেখানো হলো

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আন্দোলনকারীদের শরীরে গুলির টুকরো, অস্বীকার পুলিশের

বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

ওমরাহ পালনে সৌদি গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে ৫ দিন, তিন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা

অনশন ভঙ্গের পর ওয়াংচুককে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ