ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৬, ১৩:৪৯

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ পর্যন্ত কমানো হয়েছে। ‌

‌শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

​১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়ে‌ছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সব সবজির দাম সেঞ্চুরি পেরিয়েছে। শুধু

দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

এ অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

গজারিয়ার বাউশিয়ায় ‘নির্বাচন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পেছনে যে কারণ দেখানো হলো

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আন্দোলনকারীদের শরীরে গুলির টুকরো, অস্বীকার পুলিশের

বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

ওমরাহ পালনে সৌদি গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে ৫ দিন, তিন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা

অনশন ভঙ্গের পর ওয়াংচুককে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ