ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি, তাকে আমি বহুবার বলেছি: রোনালদো

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৩:৪৪

ফুটবলের দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ এটি। গ্রুপ পর্ব শেষ হতেই নির্ধারণ হয়ে যায় যে কোনো একজনের বিদায় ঘণ্টা বাজবে শেষ ৩২-এ। কানাডার টরন্টোতে শেষ হলো একজনের বিশ্বকাপ। লুকা মদ্রিচ নিলেন বিদায়। ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে অন্তত আরও এক ম্যাচের জন্য টিকে গেলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো ও মদ্রিচ শুরুর একাদশে থেকেই ইতিহাস গড়েন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামলেন। দুই খেলোয়াড়ের কেউ সেভাবে চমক দেখাতে পারেননি। ৫৩তম মিনিটে এক গোল খাওয়ার পর মনে হচ্ছিল ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের যাত্রা হয়তো এখানেই শেষ হতে চলেছে। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস হারায়নি তারা। অবশেষে ৬৮তম মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেয় দলটি। তারপর গোল করে রোনালদো ম্যাচে সমতা ফেরান।

তারপর ইনজুরি টাইমেও স্কোর ছিল একই। খেলাটি অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৯৪তম মিনিটে রামোসের দুর্দান্ত এক হেডার ম্যাচটিতে আবার নতুন উত্তেজনা আনে। ফুটবল ইতিহাসের অন্যতম এক নাটকীয় সমাপ্তির সম্ভাবনা জেগেছিল, ক্রোয়েশিয়া একেবারে শেষ মুহূর্তের শটে গোল করলে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। কারণ ভিএআর তাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনে। তাতে গোল বাতিল হওয়ায় ম্যাচ শেষ হয় নাটকীয়ভাবে।

ম্যাচ শেষ হতেই সৌজন্যতা বিনিময়ের সময় মদ্রিচকে জড়িয়ে ধরেন রোনালদো। তারপর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। শেষ করেন আবার দুজন দুজনকে আলিঙ্গন করেন। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে নিয়ে সিআরসেভেন বলেন, ‘আমি লুকার সাথে অনেক বছর খেলেছি। ও ফুটবল ইতিহাসের কিংবদন্তি, এখনও। আমি তাকে বহুবার এই কথা বলেছি। সবকিছুর জন্য তোমাকে অভিনন্দন। তোমার ক্যারিয়ারের আগামী বছরগুলোর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল।’

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অনেকের ধারণা, পেশাদার খেলোয়াড় হিসেবে শেষ

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত এক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন নেইমার জুনিয়র। নকআউপে জাপানের বিপক্ষে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

বিশ্বকাপের শেষ ৩২ এর খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে আর জাতীয়

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

মুরগির দাম বেড়েছে, পেঁয়াজ-রসুনের বাজার আগের মতোই