ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১২:৩৭
আপডেট  : ৩০ জুন ২০২৬, ১২:৫৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। লিখিত প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টটার সার্ভে-২০১৯-এর তথ্য তিনি সংসদে উত্থাপন করেন।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা সুলতানা প্রশ্ন রেখে বলেন, সারাদেশের মানুষ বর্তমানে মারাত্মক আর্সেনিক ঝুঁকির মধ্যে বসবাস করছেন। আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ কী; প্রাপ্ত সফলতা কী?

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টটার সার্ভে-২০১৯ অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, আর্সেনিক ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২,১৫,৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে গভীর নলকূপ ছাড়াও পাইপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং পুকুর খনন ও পুনঃখনন সহ সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হয়েছে। এতে আশা করা যায়, বর্তমানে যারা আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে ২০২৬ সালের মধ্যে তাদের হার শতকরা ৫-৬ ভাগে নেমে আসবে।

গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে প্রাপ্ত সফলতা

১। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প-এ পর্যন্ত ৬,১৫,৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

২। উপকূলীয় জেলায় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প-এ পর্যন্ত ১,৯৯,৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৩। পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প (সমাপ্ত)-এ পর্যন্ত ১,৭৪,৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৪। পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প (সমাপ্ত)-এ পর্যন্ত ৮৮,২৩৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

৫। অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প (সমাপ্ত)-এ পর্যন্ত ১,৩৮,০৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ

জাতীয় সংসদে উত্থাপিত ও স্থায়ী কমিটির সুপারিশ করা ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধনীর মাধ্যমে সাইবার

হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ

হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ

গজারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা: ডিএমপি কমিশনার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা বন্ধের ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী