ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারানোর পর অভিষেক ম্যাচের অনুভূতি মোসাদ্দেকের

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১১:২৪
সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি: বিসিবি

এলাম, দেখলাম, জয় করলাম—মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আজ ব্যাপারটা এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ না হলেও তাঁর কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেটা প্রত্যাবর্তনের মঞ্চ। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।

২০২২ সালে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সাড়ে তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার সুযোগই পাননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন তিনি। অবশেষে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে অলরাউন্ড পারফরম্যান্সে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। ছয় নম্বরে নেমে ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বোলিংয়ে ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন।

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে আজ ৮৬ রানে হারিয়ে তাদের বিপক্ষে ওয়ানডেতে ২১ বছর পর জিতল বাংলাদেশ। আর মোসাদ্দেক সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন। তাঁর কাছে এই প্রত্যাবর্তন অভিষেক ম্যাচের মতোই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের ৩০ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘অনুভূতিটা ঠিক সেই রকমই ছিল, যেমনটা প্রথমবার জাতীয় দলে অভিষেকের জন্য ডাক পাওয়ার সময় ছিল। আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি এবং ম্যাচসেরার পুরস্কারও জিতেছি।’

মোসাদ্দেক যখন ব্যাটিংয়ে নামেন, তখন বাংলাদেশের স্কোর ২৫.৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। পঞ্চম উইকেটে ৯০ বলে ৭৫ রানের জুটি গড়েন মোসাদ্দেক ও তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগে ২১ রানে বেঁচে যাওয়া মোসাদ্দেক ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে শট যেমন খেলেছেন, করেছেন রিভার্স স্কুপও। খেলার ধরন সম্পর্কে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, ‘আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন পরিস্থিতি সহজ ছিল না। উইকেটটি ৩০০-৩২০ রানের মতো ছিল। কিন্তু আমরা দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলি। তখন নিজের ওপর আস্থা রেখেছিলাম। প্রিমিয়ার লিগে যেভাবে খেলেছি, সেভাবেই ব্যাটিং করার চেষ্টা করেছি। দলের জন্য অবদান রাখতে পেরে এবং সফল হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’

সাড়ে তিন বছর পর ফিরে ম্যাচসেরা মোসাদ্দেককে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মোসাদ্দেকের জন্য সময়টা কঠিন ছিল। কারণ, সে দীর্ঘদিন পর দলে ফিরেছে। কিন্তু ফিরে এসে যেভাবে পারফর্ম করেছে, তা অসাধারণ। আমার মতে, এমন গুরুত্বপূর্ণ সময়ে ভালো পারফর্ম করতে হয়।’

বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। পরশু মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আমার বার্তা /জেএইচ

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক

নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেপ্তার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পিটিয়ে থানায় নেওয়া এবং থানায় হেনস্তার ঘটনায় করা মামলার কোনও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ