ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

চেয়ারম্যান বেলায়েত হোসেন
আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৪:৩২

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন এবং এর আগেই নগরবাসী এসব প্রকল্পের সুফল ভোগ করতে শুরু করবে।

বুধবার (১৭ জুন) সকালে সিডিএ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় প্রথম কার্যদিবসে তিনি দপ্তরে যোগ দিলে সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বন্দরনগরীকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সিডিএর অধিকাংশ কর্মকর্তার নিজ জেলা চট্টগ্রাম হওয়ায় এ জেলার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই কেবল সরকারি দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নগরের উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই শহর আমাদের, তাই এর প্রতি দায়িত্বও আমাদের উল্লেখ করেন তিনি।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই তিনি প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন বলেও জানান।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বেলায়েত হোসেন বলেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কর্মকর্তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পিলারসহ বিভিন্ন অবকাঠামোগত জটিলতা অনেক সময় উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সিডিএ চেয়ারম্যান বলেন, রাজনৈতিক পরিচয় বা দলের পদমর্যাদা বিবেচনা না করে যে কেউ সরকারি জমি, খাল বা নালা দখল করলে তার বিরুদ্ধে উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

গণমাধ্যমের সঙ্গে সঠিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংস্থা সম্পর্কে যেন কোনো ভুল ধারণা সৃষ্টি না হয়, সেজন্য প্রকৃত তথ্য সরবরাহে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না।

নগর পরিকল্পনা ও ভবন নির্মাণে সিডিএ অনুমোদিত নকশা অনুসরণের আহ্বান জানিয়ে বেলায়েত হোসেন বলেন, কয়েকটি ভবন নিয়ম মেনে নির্মিত হলেও একটি ভবন যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো এলাকার সৌন্দর্য ক্ষুণ্ন হয়। তাই নকশাবহির্ভূত নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

এ সময় সিডিএ কর্মকর্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামকে আরও পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন সিডিএর সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে নবনিযুক্ত চেয়ারম্যান শাহ সুফি হযরত আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

আমার বার্তা/এমই

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ