ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১০:১৬

ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। শুক্রবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর লড়াইয়ে জয়ের নায়ক দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। তার দুর্দান্ত দুটি গোলেই নতুন জার্মান কোচ থমাস ডুলির অভিষেক রাঙাল বাংলাদেশ দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ১৭ মিনিটেই অধিনায়ক জামাল ভূঁইয়ার একটি জোরালো শট প্রতিপক্ষ রক্ষণভাগ ব্লক করে দেয়। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে ডানপ্রান্ত থেকে শেখ মোরছালিনের মাপা ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান তপু বর্মণ।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৩১ মিনিটে বেরার্দির একটি কাটব্যাক থেকে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে বল জালে জড়ান নিকোলাস জাকোপেত্তি। প্রথমার্ধের ৩৮ মিনিটে সাদ উদ্দিন গোলরক্ষককে একা পেয়েও বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বাংলাদেশ দলের ডাগআউটে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই চমক দেখিয়েছেন কোচ থমাস ডুলি। শুরুতে সমিত সোম, ফাহামেদুলদের বেঞ্চে রাখলেও দ্বিতীয়ার্ধে একাদশে ব্যাপক রদবদল আনেন তিনি। জামাল ও মোরছালিনকে উঠিয়ে মাঠে নামানো হয় তরুণ সমিত সোম ও জায়ান আহমেদকে। এছাড়া ইসা ফয়সালের বদলি হিসেবেও পরিবর্তন আসে।

দ্বিতীয়ার্ধে চমৎকার পাসিং ফুটবলের পসরা সাজায় ডুলির শিষ্যরা। ৪৮ মিনিটে হামজার দুর্দান্ত থ্রু পাস ধরে রফিকুলের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সোহেল রানা। ৫৩ মিনিটে সাদের ক্রসে ফাহিমের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ৬১ মিনিটে সান মারিনোর কাপিচ্ছিয়োনির ভয়ংকর এক ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মারমা।

ম্যাচের শেষদিকে ফাহিম ও রফিকুলকে তুলে বিশ্বনাথ ঘোষ ও ফাহামেদুল ইসলামকে মাঠে নামান কোচ। তবে মাঠে নেমেই সহজ একটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। প্রীতি ম্যাচের নিয়ম মেনে দুই দলের সম্মতিতে বেশ কয়েকটি বদলি করা হয়। এর অংশ হিসেবে ৭৬ মিনিটে সিনিয়র সোহেল রানার জায়গায় নামেন কাজেম শাহ কিরমানি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ত্রাতা হয়ে আসেন সেই তপু। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে হামজার ফ্রি-কিকে জটলার সৃষ্টি হয়। সেখান থেকে বিশ্বনাথের সাইড ভলিতে মাথা ছুঁইয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।

বিজয়ের আনন্দে জার্সি খুলে বুনো উদযাপনে মেতে ওঠেন তপু বর্মণ। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরাও মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। শেষ বাঁশি বাজা পর্যন্ত এই লিড ধরে রেখে ইউরোপের মাটিতে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে থমাস ডুলির দল।

আমার বার্তা /জেএইচ

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ ছিল গতকাল (শুক্রবার)। সান মারিনোকে ২-১

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে

বিশ্বকাপ শুরুর আগে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার

আসন্ন ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বমঞ্চের অন্যতম ফেভারিট ও অন্যতম

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গেল মাসে পাকিস্তানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ জন

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি‌লো‌মিটার এলাকায় যানজট

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ: তুরস্ক

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

স্তন ক্যানসার: সম্মেলিত আধুনিক চিকিৎসা ও সচেতনতা 

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত

গত ২৪ ঘণ্টায় আরও ৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি