ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় পৌঁছানোর পর ঢুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১২:১৪

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় এসে পৌঁছেছেন থমাস ডুলি। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। ঘণ্টাখানেক সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই কোচ। বাফুফে স্টাফরাই বিমানবন্দরে উপস্থিত থেকে কোচকে স্বাগত জানিয়েছেন।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ডুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। ফেসবুকের পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন এটা অনুমেয় ছিল। আগে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দেশে আসার পরই বাফুফে অবহিত করেছে সবাইকে।

এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই ১১ জনকে সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। এরপর স্টোকসের পরিবর্তে ডুলিকে বেছে নিয়েছে বাফুফে।

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দেশটি ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে মনে করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

আমার বার্তা/জেএইচ

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলো। আজ (শুক্রবার) চমক দেখাল

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জিম্বাবুয়ে। আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ড্রেসিংরুমের মানসিকতা ও খেলোয়াড়দের পরিপক্বতাকেই

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে দীর্ঘ চার বছরের অধ্যায় শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পীকার

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান