ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ০৯:১০

সেমিফাইনাল পর্বের প্রথম লেগে মাঠে নামার আগে পিএসজিকে সবচেয়ে ভালো দল বলে অ্যাখ্যা দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। ম্যাচে তারই প্রমাণ দিলেন শিষ্যরা। প্রথমে গোল হজম করলেও স্মরণীয় এক লড়াইয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। গোলৎসবের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ ব্যবধানে জিতেছে পিএসজি।

পিএসজি-বায়ার্ন মধ্যকার ৯ গোলের ম্যাচটিতে হয়েছে এক অনন্য রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে করলে এটি যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ১৯৫৯-৬০ মৌসুমে আইট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্স মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগেও হয়েছিল ৯ গোল। সেখানে রেঞ্জার্স জিতেছিল ৬-৩ ব্যবধানে।

পার্ক দেস প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচের ১৭তম মিনিটে বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজকে বক্সে ফাউল করেন পিএসজির ডিফেন্ডার পাচো। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি হ্যারি কেন। এটি চলতি মৌসুমে তার ৫৪তম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বায়ার্ন। মাঝমাঠ থেকে পাওয়া বল বায়ার্ন রক্ষণ ভেদ করে দারুণ এক গোলে পিএসজিকে সমতায় ফেরান কাভারাৎসখেলিয়া।

এরপর ম্যাচের ৩৩তম মিনিটে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জোয়াও নেভেস। ওসমানে দেম্বেলের পাস থেকে আসা বল হেড করে বায়ার্নের জালে বল জড়ান তিনি। খানিক পরেই ব্যবধান ২-২ করেন বায়ার্ন তারকা মাইকেল ওলিসে। প্রথমার্ধের একেবারে শেষে ড্যানি গিবসনের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ এ এগিয়ে দেন ওসমানে দেম্বেলে।

দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল পুরোপুরি পিএসজির। কাভারাৎসখেলিয়া এবং দেম্বেলে যেন বায়ার্ন রক্ষণ নিয়ে ছেলেখেলায় মেতেছিলেন। ৫৬তম মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাৎসখেলিয়া। এর কিছুক্ষণ পরেই ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে দেম্বেলে নিজের জোড়া গোল পূর্ণ করেন। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-২।

তিন গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। কিমিচের ফ্রি-কিক থেকে উপামেকানোর হেডে একটি গোল পায় বায়ার্ন। আর ম্যাচের ৮১তম মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যে করা গোলটি ম্যাচটিকে আবার প্রাণবন্ত করে তোলে। তবে শেষ পর্যন্ত ব্যবধান কমালেও হার ঠেকাতে পারেনি সফরকারীরা। ম্যাচটি শেষ হয় ৫-৪ গোল ব্যবধানে।

আমার বার্তা/জেএইচ

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক বিতর্কের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রায় ৩০০

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

  ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের